“ভিক্ষুগণ, প্রতিমাসে দুইবার শিক্ষাপদসমূহের যে আবৃত্তি অনুষ্ঠিত হয় তাহাতে শিক্ষাপদের সংখ্যা একশত পঞ্চাশেরও অধিক, যেখানে উৎসাহী ও মঙ্গলকামী কুলপুত্রগণ শিক্ষা লাভ করে। ভিক্ষুগণ, এইসব একত্রে যুক্ত হইয়া শিক্ষার তিনটি আকার হয়। কী কী? উচ্চতর নৈতিকতা, উচ্চতর মননশীলতা, উচ্চতর প্রজ্ঞা। ভিক্ষুগণ, এই তিন প্রকার শিক্ষা ইহাতে একত্রে যুক্ত।
ভিক্ষুগণ, ভিক্ষু শীল পরিপূরণকারী হয়, সে মাঝারি-ভাবে সমাধি ও প্রজ্ঞার জন্য চেষ্টা করে। ক্ষুদ্রানুক্ষুদ্র যেসব পালনীয় বিষয় আছে সেইগুলি সে বর্জন করে, ঐগুলি মুক্ত হয়। কেন? আমি এইগুলির জন্য তাহাকে অনুপযুক্ত বলিয়া ঘোষণা করি না। যেহেতু সে কঠোরভাবে ব্রহ্মচর্যের মূলনীতি, উপাদান প্রতিপালন করে, সে শীলে প্রতিষ্ঠিত, শিক্ষাপদসমূহ গ্রহণ করিয়া পালন করে। সে তিনটি সংযোজন ক্ষয় করিয়া স্রোতাপন্ন হয়, যাহার পতন হয় না, সে বোধিজ্ঞান লাভে আশ্বস্ত হয়।
অধিকন্তু ভিক্ষুগণ, ভিক্ষু শীল পরিপূরণকারী হয়, সে মাঝারি-ভাবে সমাধি ও প্রজ্ঞার জন্য চেষ্টা করে। ক্ষুদ্রানুক্ষুদ্র যেসব পালনীয় বিষয় আছে সেইগুলি সে বর্জন করে, ঐগুলি মুক্ত হয়। কেন? আমি এইগুলির জন্য তাহাকে অনুপযুক্ত বলিয়া ঘোষণা করি না। যেহেতু সে কঠোরভাবে ব্রহ্মচর্যের মূলনীতি, উপাদান প্রতিপালন করে, সে শীলে প্রতিষ্ঠিত, শিক্ষাপদসমূহ গ্রহণ করিয়া পালন করে। সে তিনটি সংযোজন ক্ষয় করিয়া এবং রাগ, দ্বেষ, মোহ দুর্বল করিয়া সকৃদাগামী হয়। জগতে আর মাত্র একবার আসিয়া দুঃখের অবসান করে।
ভিক্ষুগণ, ভিক্ষু শীল পরিপূরণকারী, সমাধি পরিপূরণকারী কিন্তু সে মাঝারিভাবে প্রজ্ঞায় চেষ্টাশীল হয়। সে মাঝারি-ভাবে সমাধি ও প্রজ্ঞার জন্য চেষ্টা করে। ক্ষুদ্রানুক্ষুদ্র যেসব পালনীয় বিষয় আছে সেইগুলি সে বর্জন করে, ঐগুলি মুক্ত হয়। কেন? আমি এইগুলির জন্য তাহাকে অনুপযুক্ত বলিয়া ঘোষণা করি না। যেহেতু সে কঠোরভাবে ব্রহ্মচর্যের মূলনীতি, উপাদান প্রতিপালন করে, সে শীলে প্রতিষ্ঠিত, শিক্ষাপদসমূহ গ্রহণ করিয়া শিক্ষা করে। সে পঞ্চ সংযোজন যেইগুলি নীচ জগতে আবদ্ধ করে সেইগুলি ধ্বংস করিয়া আপনা হইতে জন্ম নেয়, তাহা হইলে পরিনির্বাণ লাভ করে, তথা হইতে আর এইখানে আগমন করে না।
ভিক্ষুগণ, ভিক্ষু পরিপূর্ণভাবে শীল পালন করে, পরিপূর্ণভাবে সমাধি ও প্রজ্ঞার মূলনীতিসমূহ প্রতিপালন করে। সে ক্ষুদ্রানুক্ষুদ্র হয়, সে মাঝারি-ভাবে সমাধি ও প্রজ্ঞার জন্য চেষ্টা করে। ক্ষুদ্রানুক্ষুদ্র যেসব পালনীয় বিষয় আছে সেইগুলি সে বর্জন করে, ঐগুলি মুক্ত হয়। কেন? আমি এইগুলির জন্য তাহাকে অনুপযুক্ত বলিয়া ঘোষণা করি না। যেহেতু সে কঠোরভাবে ব্রহ্মচর্যের মূলনীতি, উপাদান প্রতিপালন করে, সে শীলে প্রতিষ্ঠিত, শিক্ষাপদসমূহ গ্রহণ করিয়া শিক্ষা করে। এইরূপ ভিক্ষু আসবের ক্ষয় করিয়া অনাসক্ত, চিত্তের বিমুক্তি, প্রজ্ঞাবিমুক্তি সে পুরোপুরি অবগত হয় এবং ইহজীবনেই স্বয়ং অভিজ্ঞা প্রত্যক্ষ করিয়া তাহাতে অবস্থান করে। এইভাবে ভিক্ষুগণ, আংশিক শিক্ষাপদ অনুসরণকারীগণ আংশিক ফল লাভ করে এবং সম্পূর্ণ শিক্ষাপদ অনুসরণকারীগণ পূর্ণ ফল লাভ করিয়া থাকে। আমি ঘোষণা করি যে শিক্ষাপদসমূহ নিষ্ফল হয় না।”
ব্যাখ্যা [০]