“ভিক্ষুগণ, প্রতিমাসে দুইবার শিক্ষাপদসমূহের যে আবৃত্তি অনুষ্ঠিত হয় তাহাতে শিক্ষাপদের সংখ্যা একশত পঞ্চাশেরও অধিক, যেখানে উৎসাহী ও মঙ্গলকামী কুলপুত্রগণ শিক্ষা লাভ করে। ভিক্ষুগণ, এইসব একত্রে যুক্ত হইয়া শিক্ষার তিনটি আকার হয়। কী কী? উচ্চতর নৈতিকতা, উচ্চতর মননশীলতা, উচ্চতর প্রজ্ঞা। ভিক্ষুগণ, এই তিন প্রকার শিক্ষা ইহাতে একত্রে যুক্ত।
ভিক্ষুগণ, ভিক্ষু শীল পরিপূরণকারী হয়, সে মাঝারি-ভাবে সমাধি ও প্রজ্ঞার জন্য চেষ্টা করে। ক্ষুদ্রানুক্ষুদ্র যেসব পালনীয় বিষয় আছে সেইগুলি সে বর্জন করে, ঐগুলি মুক্ত হয়। কেন? আমি এইগুলির জন্য তাহাকে অনুপযুক্ত বলিয়া ঘোষণা করি না। যেহেতু সে কঠোরভাবে ব্রহ্মচর্যের মূলনীতি, উপাদান প্রতিপালন করে, সে শীলে প্রতিষ্ঠিত, শিক্ষাপদসমূহ গ্রহণ করিয়া পালন করে। সে তিনটি সংযোজন ক্ষয় করিয়া পালন করে। সে আসক্তি ক্ষয় করিয়া ইহজীবনেই স্বয়ং ইহা জ্ঞাত হইয়া সম্পূর্ণভাবে চিত্ত-বিমুক্তি, প্রজ্ঞা দ্বারা বিমুক্তি উপলব্ধি করে এবং তাহাতে অবস্থান করে।
যদি সে লাভ করে, যদি সে ততটুকু মর্মভেদ করিতে না পারে তবে পঞ্চ সংযোজন ধ্বংস করিয়া (যেইগুলি নিম্ন জগতে আবদ্ধ করিয়া রাখে) মধ্যপথে পরিনির্বাণ লাভ করে। অথবা যদি সে ততটুকু মর্মভেদ করিতে না পারে তবে পঞ্চ সংযোজন ধ্বংস করিয়া সে তাহার সময় হ্রাসে পরিনির্বাণ লাভ করে। অথবা যদি সে ততটুকু মর্মভেদ করিতে না পারে তবে পঞ্চ সংযোজন ধ্বংস করিয়া সসংস্কার (অতি কষ্ট ব্যতীত) পরিনির্বাণ লাভ করে। অথবা যদি সে ততটুকু মর্মভেদ করিতে না পারে তবে পঞ্চ সংযোজন ধ্বংস করিয়া অসংস্কার (সামান্য কষ্টে) পরিনির্বাণ লাভ করে। অথবা যদি সে ততটুকু মর্মভেদ করিতে না পারে তবে পঞ্চ সংযোজন ধ্বংস করিয়া ঊর্ধ্বগামী হয়। অথবা যদি সে ততটুকু মর্মভেদ করিতে না পারে তবে পঞ্চ সংযোজন ধ্বংস করিয়া অকনিষ্ঠগামী হয়। অথবা যদি সে লাভ না করে, যদি সে ততটুকু মর্মভেদ করিতে না পারে তবে তিনটি সংযোজন ধ্বংস করিয়া রাগ-দ্বেষ-মোহ দুর্বল করিয়া সকৃদাগামী (একবার আগমনকারী) হয়, জগতে অধিক একবার মাত্র জন্ম নিয়া সে দুঃখের অবসান করে। তথাপি যদি সে ততটুকু মর্মভেদ করিতে না পারে তবে তিনটি সংযোজন ধ্বংস করিয়া একবীজী হয়, সে শুধুমাত্র একবার মানব হিসেবে পুনর্জন্ম গ্রহণ করে এবং তৎপর দুঃখ অতিক্রম করে। অথবা যদি সে ততটুকু মর্মভেদ করিতে না পারে তবে তিনটি সংযোজন ধ্বংস করিয়া উত্তম পরিবারে জন্ম পরিগ্রহ করে। দু ইবা তিন পরিবারে দেহান্তে গমনের পর সে দুঃখের অন্তসাধন করে। অথবা যদি সে ততটুকু মর্মভেদ করিতে না পারে তবে তিনটি সংযোজন ধ্বংস করিয়া বেশি হইলে সাতবার জন্ম নেয়, দেব এবং মনুষ্যদের মধ্যে সাতবার বিচরণ করে এবং তৎপর দুঃখ অতিক্রম করে। এইভাবে ভিক্ষুগণ, আংশিক শিক্ষাপদ অনুসরণকারীগণ আংশিক ফল লাভ করিয়া থাকে। আমি ঘোষণা করি যে শিক্ষাপদসমূহ নিষ্ফল হয় না।”
ব্যাখ্যা [০]