অনুবাদসমূহ [১৮]
English
- Bhikkhu Sujato
- Bhikkhu Thanissaro (1998)
繁體字
- 莊春江
日本語
- 関西パーリ語実習会 (2023)
Français
- buddha-vacana.org
- Rémy Zins (2022)
Deutsch
- Nyānatiloka Thera (1907)
- Sabbamitta (2019)
Español
- Isidatta (2012)
Português
- Michael Beisert (2013)
Русский
- SV theravada.ru (2014)
বাংলা
- সুমঙ্গল বড়ুয়া (2018)
Việt Ngữ
- Thích Minh Châu
Bahasa Indonesia
- Indra Anggara
සිංහල
- A.P. de Zoysa
ပြန်သွားရန်
- Pitaka Myanmar Translation
ภาษาไทย
- Siam Rath
पाळिभासा (Pāli)
- Mahāsaṅgīti Tipiṭaka
রেফারেন্স
- Sutta Central
দ্বিতীয় শিক্ষাত্রয় সূত্র
“ভিক্ষুগণ, শিক্ষা এই তিন প্রকার। কী কী? অধিশীল, অধিচিত্ত ও অধিপ্রজ্ঞা শিক্ষা। ভিক্ষুগণ, ভিক্ষু শীলবান হয় এবং প্রাতিমোক্ষের প্রতিপাল্য নিয়মাবলী দ্বারা সংযত হইয়া বিহার করে, আচার-গোচরসম্পন্ন হয়। বর্জনীয় বিষয় সামান্য মাত্র হইলেও তাহাতে ভয় দর্শন করে, শিক্ষাপদসমূহ গ্রহণ করিয়া পালন করে। ভিক্ষুগণ, ইহাকেই বলা হয় অধিশীল শিক্ষা। ভিক্ষুগণ, অধিচিত্ত শিক্ষা কী? ভিক্ষুগণ, ভিক্ষু কাম অকুশল মুক্ত হইয়া প্রথম ধ্যান, দ্বিতীয় ধ্যান, তৃতীয় ধ্যান, চতুর্থ ধ্যান লাভ করিয়া তাহাতে অবস্থান করে। ভিক্ষুগণ, ইহাকে বলা হয় অধিচিত্ত শিক্ষা। ভিক্ষুগণ, অধিপ্রজ্ঞা শিক্ষা কী? ভিক্ষুগণ, ভিক্ষু যথাযথই জানে, ইহা দুঃখ, ইহা দুঃখ সমুদয়, ইহা দুঃখ নিরোধ, ইহা দুঃখ নিরোধের উপায় যথাযথ জানে। ভিক্ষুগণ, ইহাকেই বলা হয় অধিপ্রজ্ঞা শিক্ষা। এইগুলিই তিন প্রকার শিক্ষা।”
অধিশীল বা শীল সংযম, অধিচিত্ত বা প্রথম হইতে চতুর্থ ধ্যান সমাধি, অধিপ্রজ্ঞা বা অর্হৎ ফল এই ত্রিবিধ শিক্ষায় বীর্যবান, শক্তিবান, ধ্যায়ী ব্যক্তি সতত ইন্দ্রিয় সংরক্ষণে রত হইয়া বিচরণ করেন।
পণ্ডিত ব্যক্তি প্রথমে যেমন শিক্ষা করেন পরেও তেমনি শিক্ষা করেন, আগে-পাছেও তদ্রূপ শিক্ষা করেন, যেমনি অধঃ তেমনি ঊর্ধ্ব তেমনি অধঃ দেখিয়া থাকেন। পণ্ডিত ব্যক্তি যেমন দিনে শিক্ষা করেন তেমনি শিক্ষা করেন রাত্রিতে, তদ্রূপ রাত্রিদিন শিক্ষা করেন এবং অপ্রমাণ সমাধি দ্বারা সর্বদিক জয় করেন। সেই শিক্ষাকেই শেষ প্রতিপদ বলে অথচ সেই পরিশুদ্ধ শীলকে এই জগতে বীর প্রতিপদান্তগুসম্বুদ্ধ বলে। তৃষ্ণাক্ষয় বিমুক্ত ক্ষীণাসবের চরম বিজ্ঞান নিরোধ দ্বারা প্রজ্বলিত প্রদীপের নির্বাণতুল্য চিত্তবিমোক্ষ লাভ হয়।
অনুবাদসমূহ [১৮]
English
- Bhikkhu Sujato
- Bhikkhu Thanissaro (1998)
繁體字
- 莊春江
日本語
- 関西パーリ語実習会 (2023)
Français
- buddha-vacana.org
- Rémy Zins (2022)
Deutsch
- Nyānatiloka Thera (1907)
- Sabbamitta (2019)
Español
- Isidatta (2012)
Português
- Michael Beisert (2013)
Русский
- SV theravada.ru (2014)
বাংলা
- সুমঙ্গল বড়ুয়া (2018)
Việt Ngữ
- Thích Minh Châu
Bahasa Indonesia
- Indra Anggara
සිංහල
- A.P. de Zoysa
ပြန်သွားရန်
- Pitaka Myanmar Translation
ภาษาไทย
- Siam Rath
पाळिभासा (Pāli)
- Mahāsaṅgīti Tipiṭaka
রেফারেন্স
- Sutta Central
দ্বিতীয় শিক্ষাত্রয় সূত্র
ব্যাখ্যা [০]