অনুবাদসমূহ [১৬]
English
- Bhikkhu Sujato
繁體字
- 莊春江
日本語
- 関西パーリ語実習会 (2023)
Français
- buddha-vacana.org
Deutsch
- Nyānatiloka Thera (1907)
- Sabbamitta (2019)
Español
- Isidatta (2012)
Português
- Michael Beisert (2013)
Русский
- SV theravada.ru (2014)
বাংলা
- ইন্দ্রগুপ্ত ভিক্ষু, সুমন স্থবির, বঙ্গীস ভিক্ষু, অজিত ভিক্ষু, সীবক ভিক্ষু (2018)
Việt Ngữ
- Thích Minh Châu
Bahasa Indonesia
- Indra Anggara
සිංහල
- A.P. de Zoysa
ပြန်သွားရန်
- Pitaka Myanmar Translation
ภาษาไทย
- Siam Rath
पाळिभासा (Pāli)
- Mahāsaṅgīti Tipiṭaka
রেফারেন্স
- Sutta Central
বলাহক সূত্র (প্রথম)
আমি এরূপ শুনেছি। একসময় ভগবান শ্রাবস্তীতে অনাথপিণ্ডিক কর্তৃক নির্মিত জেতবন বিহারে অবস্থান করছিলেন। তখন ভগবান ‘হে ভিক্ষুগণ’ বলে ভিক্ষুগণকে আহ্বান করলেন। ‘হ্যাঁ ভদন্ত’ বলে ভিক্ষুগণ ভগবানকে প্রত্যুত্তর প্রদান করলেন। ভগবান এরূপ বললেন :
“হে ভিক্ষুগণ, জগতে চার প্রকার বলাহক বিদ্যমান। সেই চার প্রকার কী কী? যথা : গর্জন করে, কিন্তু বর্ষণ করে না; বর্ষণ করে, কিন্তু গর্জন করে না; গর্জনও করে না, বর্ষণও করে না; গর্জনও করে, বর্ষণও করে। এ চার প্রকার বলাহক। ঠিক এরূপে, ভিক্ষুগণ, জগতে চার প্রকার বলাহকসদৃশ পুদ্গল বিদ্যমান। সেই চার প্রকার কী কী? যথা : গর্জনকারী কিন্তু বর্ষণকারী নয়; বর্ষণকারী কিন্তু গর্জনকারী নয়; গর্জনকারীও নয়, বর্ষণকারীও নয়; গর্জনকারী ও বর্ষণকারী।
কিরূপ পুদ্গল গর্জনকারী কিন্তু বর্ষণকারী নয়? এ জগতে কোনো পুদ্গল বক্তা হয়, কিন্তু কর্তা হয় না। এরূপ পুদ্গল গর্জনকারী কিন্তু বর্ষণকারী নয়। যেমন কোনো বলাহক গর্জন করে কিন্তু বর্ষণ করে না। এই পুদ্গলকে আমি তাদৃশই বলি।
কিরূপ পুদ্গল বর্ষণকারী কিন্তু গর্জনকারী নয়? এ জগতে কোনো পুদ্গল কর্তা হয় কিন্তু বক্তা হয় না। এরূপ পুদ্গল বর্ষণকারী কিন্তু গর্জনকারী নয়। যেমন কোনো বলাহক বর্ষণ করে কিন্তু গর্জন করে না। এই পুদ্গলকে আমি তাদৃশই বলি।
কিরূপ পুদ্গল গর্জনকারীও নয়, বর্ষণকারীও নয়? এ জগতে কোনো পুদ্গল বক্তাও হয় না, কর্তাও হয় না। এরূপ পুদ্গল গর্জনকারীও নয়, বর্ষণকারীও নয়। যেমন কোনো বলাহক গর্জনও করে না, বর্ষণও করে না। এই পুদ্গলকে আমি তাদৃশই বলি।
কিরূপ পুদ্গল গর্জনকারী ও বর্ষণকারী? এ জগতে কোনো পুদ্গল বক্তাও হয়, কর্তাও হয়। এরূপ পুদ্গল গর্জনকারী ও বর্ষণকারী। যেমন কোনো বলাহক গর্জনও করে, বর্ষণও করে।
এই পুদ্গলকে আমি তাদৃশই বলি। এই চার প্রকার বলাহকসদৃশ পুদ্গল জগতে বিদ্যমান।” (প্রথম সূত্র)
অনুবাদসমূহ [১৬]
English
- Bhikkhu Sujato
繁體字
- 莊春江
日本語
- 関西パーリ語実習会 (2023)
Français
- buddha-vacana.org
Deutsch
- Nyānatiloka Thera (1907)
- Sabbamitta (2019)
Español
- Isidatta (2012)
Português
- Michael Beisert (2013)
Русский
- SV theravada.ru (2014)
বাংলা
- ইন্দ্রগুপ্ত ভিক্ষু, সুমন স্থবির, বঙ্গীস ভিক্ষু, অজিত ভিক্ষু, সীবক ভিক্ষু (2018)
Việt Ngữ
- Thích Minh Châu
Bahasa Indonesia
- Indra Anggara
සිංහල
- A.P. de Zoysa
ပြန်သွားရန်
- Pitaka Myanmar Translation
ภาษาไทย
- Siam Rath
पाळिभासा (Pāli)
- Mahāsaṅgīti Tipiṭaka
রেফারেন্স
- Sutta Central
বলাহক সূত্র (প্রথম)
ব্যাখ্যা [০]