লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৬]

রক্ষা সূত্র

“হে ভিক্ষুগণ, চারটি বিষয়ে স্বীয় মঙ্গলার্থে অপ্রমত্ত চিত্তে স্মৃতি রক্ষা করা উচিত। সেই চারটি কী কী? যথা : ‘কামোদ্দীপক ধর্মসমূহে আমার চিত্ত অনুরক্ত হয়নি’ বলে স্বীয় মঙ্গলার্থে অপ্রমত্ত চিত্তে স্মৃতি রক্ষা করা উচিত। ‘হিংসা উৎপাদক ধর্মসমূহে আমার চিত্ত প্রদুষ্ট হয়নি’ বলে স্বীয় মঙ্গলার্থে অপ্রমত্ত চিত্তে স্মৃতি রক্ষা করা উচিত। ‘মোহ উৎপাদক ধর্মসমূহে আমার চিত্ত মোহিত হয়নি’ বলে স্বীয় মঙ্গলার্থে অপ্রমত্ত চিত্তে স্মৃতি রক্ষা করা উচিত। ‘মত্ততাজনক ধর্মসমূহে আমার চিত্ত উন্মত্ত হয়নি’ বলে স্বীয় মঙ্গলার্থে অপ্রমত্ত চিত্তে স্মৃতি রক্ষা করা উচিত।

যখন ভিক্ষুর চিত্ত কামোদ্দীপক ধর্মসমূহে অনুরক্ত না হয়ে আসক্তিহীন হয়; হিংসা উৎপাদক ধর্মসমূহে প্রদুষ্ট না হয়ে দ্বেষহীন হয়; মোহ উৎপাদক ধর্মসমূহে মোহিত না হয়ে মোহহীন হয়; মত্ততাজনক ধর্মসমূহে উন্মত্ত না হয়ে উন্মত্তহীন হয়; তখন সেই ভিক্ষু ভীত, কম্পিত, বিচলিত, ত্রাসিত হয় না এবং শ্রমণবচন হেতুতে সেরূপ স্থানে গমন করে না।” (সপ্তম সূত্র)

ব্যাখ্যা [০]