লোড হচ্ছে

The Numbered Discourses

AN4.128 তথাগত আশ্চর্য সূত্র (দ্বিতীয়)

অনুবাদসমূহ [১৪]

তথাগত আশ্চর্য সূত্র (দ্বিতীয়)

“হে ভিক্ষুগণ, তথাগত অর্হৎ সম্যকসম্বুদ্ধের আবির্ভাবে চার প্রকার আশ্চর্য, অদ্ভুত ধর্ম প্রাদুর্ভূত হয়। সেই চার প্রকার কী কী? যথা : পঞ্চকামগুণে রমিত, পঞ্চকামগুণে রত, পঞ্চকামগুণে মত্ত ব্যক্তিও যদি তথাগতের দেশিত অনাসক্ত ধর্ম মনোযোগের সাথে শ্রবণ করে, তাহলে তার চিত্তে শ্রেষ্ঠজ্ঞান প্রতিষ্ঠিত হয়। তথাগত অর্হৎ সম্যকসম্বুদ্ধের আবির্ভাবে এ প্রথম আশ্চর্য, অদ্ভুত ধর্ম প্রাদুর্ভূত হয়।

অহংকারে রমিত, অহংকারে রত, অহংকারে মত্ত ব্যক্তিও যদি তথাগতের দেশিত অহংকার বিনাশক ধর্ম মনোযোগের সাথে শ্রবণ করে, তাহলে তার চিত্তে শ্রেষ্ঠজ্ঞান প্রতিষ্ঠিত হয়। তথাগত অর্হৎ সম্যকসম্বুদ্ধের আবির্ভাবে এ দ্বিতীয় আশ্চর্য, অদ্ভুত ধর্ম প্রাদুর্ভূত হয়।

তৃষ্ণায় রমিত, তৃষ্ণায় রত, তৃষ্ণায় মত্ত ব্যক্তিও যদি তথাগতের দেশিত নিবৃত্তির ধর্ম মনোযোগের সাথে শ্রবণ করে, তাহলে তার চিত্তে শ্রেষ্ঠজ্ঞান প্রতিষ্ঠিত হয়। তথাগত অর্হৎ সম্যকসম্বুদ্ধের আবির্ভাবে এ তৃতীয় আশ্চর্য, অদ্ভুত ধর্ম প্রাদুর্ভূত হয়।

অবিদ্যাগত, অবিদ্যাচ্ছন্ন, অবিদ্যাযুক্ত ব্যক্তিও যদি তথাগতের দেশিত অবিদ্যা বিনাশক ধর্ম মনোযোগের সাথে শ্রবণ করে, তাহলে তার চিত্তে শ্রেষ্ঠজ্ঞান প্রতিষ্ঠিত হয়। তথাগত অর্হৎ সম্যকসম্বুদ্ধের আবির্ভাবে এ চতুর্থ আশ্চর্য, অদ্ভুত ধর্ম প্রাদুর্ভূত হয়। ভিক্ষুগণ

, তথাগত অর্হৎ সম্যকসম্বুদ্ধের আবির্ভাবে এই চার প্রকার আশ্চর্য, অদ্ভুত ধর্ম প্রাদুর্ভূত হয়।” (অষ্টম সূত্র)

ব্যাখ্যা [০]