লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৪]

আনন্দ আশ্চর্য সূত্র

“হে ভিক্ষুগণ, আনন্দের চার প্রকার আশ্চর্য, অদ্ভুত ধর্ম বিদ্যমান। সেই চার প্রকার কী কী? যথা : ভিক্ষু পরিষদ যদি আনন্দকে দর্শনার্থে উপস্থিত হয়, তাহলে সেই দর্শন লাভে তারা আনন্দিত হয়। তখন যদি আনন্দ ধর্মদেশনা প্রদান করে, তাহলে সেই ধর্মদেশনা শ্রবণ করে তারা আনন্দিত হয়। আর আনন্দ মৌন থাকলে ভিক্ষু পরিষদের তৃপ্তি মিটে না।

ভিক্ষুণী পরিষদ যদি আনন্দকে দর্শনার্থে উপস্থিত হয়, তাহলে সেই দর্শন লাভে তারা আনন্দিত হয়। তখন যদি আনন্দ ধর্মদেশনা প্রদান করে, তাহলে সেই ধর্মদেশনা শ্রবণ করে তারা আনন্দিত হয়। আর আনন্দ মৌন থাকলে ভিক্ষুণী পরিষদের তৃপ্তি মিটে না।

উপাসক পরিষদ যদি আনন্দকে দর্শনার্থে উপস্থিত হয়, তাহলে সেই দর্শন লাভে তারা আনন্দিত হয়। তখন যদি আনন্দ ধর্মদেশনা প্রদান করে, তাহলে সেই ধর্মদেশনা শ্রবণ করে তারা আনন্দিত হয়। আর আনন্দ মৌন থাকলে উপাসক পরিষদের তৃপ্তি মিটে না।

উপাসিকা পরিষদ যদি আনন্দকে দর্শনার্থে উপস্থিত হয়, তাহলে সেই দর্শন লাভে তারা আনন্দিত হয়। তখন যদি আনন্দ ধর্মদেশনা প্রদান করে, তাহলে সেই ধর্মদেশনা শ্রবণ করে তারা আনন্দিত হয়। আর আনন্দ মৌন থাকলে উপাসিকা পরিষদের তৃপ্তি মিটে না।” (নবম সূত্র)

ব্যাখ্যা [০]