লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৩]

সংযোজন সূত্র

“হে ভিক্ষুগণ, জগতে চার প্রকার পুদ্গল বিদ্যমান। সেই চার প্রকার কী কী? যথা : এ জগতে কোনো পুদ্গলের অধোভাগীয় সংযোজন, উৎপত্তি লাভ সংযোজন এবং ভবপ্রাপ্তি সংযোজন প্রহীন হয় না। কোনো পুদ্গলের অধোভাগীয় সংযোজন প্রহীন হয়; কিন্তু উৎপত্তি লাভ সংযোজন ও ভবপ্রাপ্তি সংযোজন প্রহীন হয় না। কোনো পুদ্গলের অধোভাগীয় সংযোজন, উৎপত্তি লাভ সংযোজন প্রহীন হয়; কিন্তু ভবপ্রাপ্তি সংযোজন প্রহীন হয় না। কোনো পুদ্গলের অধোভাগীয় সংযোজন, উৎপত্তি লাভ সংযোজন এবং ভবপ্রাপ্তি সংযোজন প্রহীন হয়।

কোন পুদ্গলের অধোভাগীয়, উৎপত্তি লাভ, ভবপ্রাপ্তি সংযোজন প্রহীন হয় না? সকৃদাগামী লাভী পুদ্গলের। এই পুদ্গলের অধোভাগীয়, উৎপত্তি লাভ ও ভবপ্রাপ্তি সংযোজন প্রহীন হয় না।

কোন পুদ্গলের অধোভাগীয় সংযোজন প্রহীন হয়; কিন্তু উৎপত্তি লাভ, ভবপ্রাপ্তি সংযোজন প্রহীন হয় না? ঊর্ধ্বস্রোতাসম্পন্ন অকনিষ্ট ব্রহ্মলোকগামীর। এই পুদ্গলের অধোভাগীয় সংযোজন প্রহীন হয়; কিন্তু উৎপত্তি লাভ ও ভবপ্রাপ্তি সংযোজন প্রহীন হয় না।

কোন পুদ্গলের অধোভাগীয়, উৎপত্তি লাভ সংযোজন প্রহীন হয়; কিন্তু ভবপ্রাপ্তি সংযোজন প্রহীন হয় না? অনাগামীলাভী পুদ্গলের। এই পুদ্গলের অধোভাগীয়, উৎপত্তি লাভ সংযোজন প্রহীন হয়; কিন্তু ভবপ্রাপ্তি সংযোজন প্রহীন হয় না।

কোন পুদ্গলের অধোভাগীয়, উৎপত্তি লাভ, ভবপ্রাপ্তি সংযোজন প্রহীন হয়? অর্হতের। এই পুদ্গলের অধোভাগীয়, উৎপত্তি লাভ, ভবপ্রাপ্তি সংযোজন প্রহীন হয়। ভিক্ষুগণ, এই চার প্রকার পুদ্গল জগতে বিদ্যমান।” (প্রথম সূত্র)

ব্যাখ্যা [০]