লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৭]

উদ্যম সূত্র

“হে ভিক্ষুগণ, সম্যক উদ্যম চার প্রকার। সেই চার প্রকার কী কী? এ জগতে ভিক্ষু অনুৎপন্ন পাপ বা অকুশল ধর্মের অনুৎপাদনের জন্য ইচ্ছা, চেষ্টা, উদ্যোগ গ্রহণ করে এবং চিত্তকে দৃঢ় করে। উৎপন্ন পাপ বা অকুশল ধর্ম ক্ষয়ের জন্য ইচ্ছা, চেষ্টা, উদ্যোগ গ্রহণ করে এবং চিত্তকে দৃঢ় করে। অনুৎপন্ন কুশল ধর্মের উৎপাদনের জন্য ইচ্ছা, চেষ্টা, উদ্যোগ গ্রহণ করে এবং চিত্তকে দৃঢ় করে। উৎপন্ন কুশল ধর্মের স্থিতি, সুরক্ষা, বৃদ্ধি, বৈপুল্য, বর্ধন ও পূর্ণতার জন্য ইচ্ছা, চেষ্টা, উদ্যোগ গ্রহণ করে এবং চিত্তকে দৃঢ় করে। ভিক্ষুগণ, এগুলোই চার প্রকার সম্যক উদ্যম।”

“সম্যক উদ্যমে যিনি অধিষ্ঠিত, সুরক্ষিত হন,
মাররাজ্য বিজয়ী তিনি জন্ম-মৃত্যু হন উত্তরণ।
সসৈন্য মারজয়ী তৃষ্ণামুক্ত তিনি,
মৃত্যুর অতীত হয়ে পরম সুখী ইনি।” (তৃতীয় সূত্র)

ব্যাখ্যা [০]