লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৪]

সূক্ষ্মতা সূত্র

“হে ভিক্ষুগণ, সূক্ষ্মতা চার প্রকার। সেই চার সূক্ষ্মতা কী কী? যথা : এ জগতে ভিক্ষু শ্রেষ্ঠ রূপসূক্ষ্মতায় সমন্বিত হয়, সেই রূপসূক্ষ্মতা হতে অন্যরূপ সূক্ষ্মতাকে শ্রেষ্ঠ, উত্তম বলে দর্শন করে না; এবং সেই রূপসূক্ষ্মতা হতে অন্যরূপ সূক্ষ্মতাকে শ্রেষ্ঠ, উত্তম বলে আকাঙ্ক্ষা করে না। শ্রেষ্ঠ বেদনা সূক্ষ্মতায় সমন্বিত হয়, সেই বেদনা সূক্ষ্মতা হতে অন্য বেদনা সূক্ষ্মতাকে শ্রেষ্ঠ, উত্তম বলে দর্শন করে না; এবং সেই বেদনা সূক্ষ্মতা হতে অন্য বেদনা সূক্ষ্মতাকে শ্রেষ্ঠ, উত্তম বলে আকাঙ্ক্ষা করে না। শ্রেষ্ঠ সংজ্ঞা সূক্ষ্মতায় সমন্বিত হয়, সেই সংজ্ঞা সূক্ষ্মতা হতে অন্য সংজ্ঞা সূক্ষ্মতাকে শ্রেষ্ঠ, উত্তম বলে দর্শন করে না; এবং সেই সংজ্ঞা সূক্ষ্মতা হতে অন্য সংজ্ঞা সূক্ষ্মতাকে শ্রেষ্ঠ, উত্তম বলে আকাঙ্ক্ষা করে না। শ্রেষ্ঠ সংস্কার সূক্ষ্মতায় সমন্বিত হয়, সেই সংস্কার সূক্ষ্মতা হতে অন্য সংস্কার সূক্ষ্মতাকে শ্রেষ্ঠ, উত্তম বলে দর্শন করে না; এবং সেই সংস্কার সূক্ষ্মতা হতে অন্য সংস্কার সূক্ষ্মতাকে শ্রেষ্ঠ, উত্তম বলে আকাঙ্ক্ষা করে না। ভিক্ষুগণ, এই চার প্রকার সূক্ষ্মতা।”

রূপসূক্ষ্মতা জ্ঞাত আর বেদনা উৎপত্তিতে,
জ্ঞাতি আরও সংজ্ঞা, সংস্কার সূক্ষ্মতাতে,
তাই নাহি চাহে আর সূক্ষ্মতা প্রার্থীতে।
যে ভিক্ষু সমদর্শী, বিশুদ্ধ শান্তিপদে রত,
অন্তিম দেহধারী তিনি, হয় মার সসৈন্যে পরাজিত। (ষষ্ঠ সূত্র)

ব্যাখ্যা [০]