অনুবাদসমূহ [১৫]
English
- Bhikkhu Sujato
繁體字
- 莊春江
日本語
- 関西パーリ語実習会 (2023)
Français
- buddha-vacana.org
Deutsch
- Nyānatiloka Thera (1907)
- Sabbamitta (2019)
Español
- Isidatta (2014)
Русский
- SV theravada.ru (2014)
বাংলা
- ইন্দ্রগুপ্ত ভিক্ষু, সুমন স্থবির, বঙ্গীস ভিক্ষু, অজিত ভিক্ষু, সীবক ভিক্ষু (2018)
Việt Ngữ
- Thích Minh Châu
Bahasa Indonesia
- Indra Anggara
සිංහල
- A.P. de Zoysa
ပြန်သွားရန်
- Pitaka Myanmar Translation
ภาษาไทย
- Siam Rath
पाळिभासा (Pāli)
- Mahāsaṅgīti Tipiṭaka
রেফারেন্স
- Sutta Central
প্রার্থনা সূত্র
“হে ভিক্ষুগণ, শ্রদ্ধাসম্পন্ন ভিক্ষু প্রার্থনা করলে সম্যকভাবে এরূপ প্রার্থনা করে যে, “আমি যেন সারিপুত্র ও মৌদ্গল্লায়ন সদৃশ হই।’ এরূপে ভিক্ষুগণ, আমার ভিক্ষু-শ্রাবকদের মধ্যে বিশেষত সারিপুত্র ও মৌদ্গল্লায়নের নীতি বা আদর্শ এতই বেশি।
ভিক্ষুগণ, শ্রদ্ধাসম্পন্না ভিক্ষুণী প্রার্থনা করলে সম্যকভাবে এরূপ প্রার্থনা করে যে, “আমি যেন ক্ষেমা ও উৎপলবর্ণা সদৃশ হই। এরূপে ভিক্ষুগণ, আমার ভিক্ষুণী-শ্রাবিকাদের মধ্যে বিশেষত ক্ষেমা ও উৎপলবর্ণার নীতি বা আদর্শ এতই বেশি।
ভিক্ষুগণ, শ্রদ্ধাবান উপাসক প্রার্থনা করলে সম্যকভাবে এরূপ প্রার্থনা করে যে, ‘আমি যেন চিত্ত (চিত্র) গৃহপতি ও আলবক হত্থক সদৃশ হই। এরূপে ভিক্ষুগণ, আমার শ্রাবক-উপাসকদের মধ্যে বিশেষত চিত্তগৃহপতি ও আলবক হত্থকের নীতি বা আদর্শ এতই বেশি।
ভিক্ষুগণ, শ্রদ্ধাবতী উপাসিকা প্রার্থনা করলে সম্যকভাবে এরূপ প্রার্থনা করে যে, ‘আমি যেন খুজ্জত্তরা উপাসিকা ও নন্দমাতা বেলুক-কিয়া সদৃশ হই।’ এরূপে ভিক্ষুগণ, আমার শ্রাবিকা-উপাসিকাদের মধ্যে বিশেষত খুজ্জত্তরা উপাসিকা ও নন্দমাতা বেলুক-কিয়ার নীতি বা আদর্শ এতই বেশি।” (ষষ্ঠ সূত্র)
অনুবাদসমূহ [১৫]
English
- Bhikkhu Sujato
繁體字
- 莊春江
日本語
- 関西パーリ語実習会 (2023)
Français
- buddha-vacana.org
Deutsch
- Nyānatiloka Thera (1907)
- Sabbamitta (2019)
Español
- Isidatta (2014)
Русский
- SV theravada.ru (2014)
বাংলা
- ইন্দ্রগুপ্ত ভিক্ষু, সুমন স্থবির, বঙ্গীস ভিক্ষু, অজিত ভিক্ষু, সীবক ভিক্ষু (2018)
Việt Ngữ
- Thích Minh Châu
Bahasa Indonesia
- Indra Anggara
සිංහල
- A.P. de Zoysa
ပြန်သွားရန်
- Pitaka Myanmar Translation
ภาษาไทย
- Siam Rath
पाळिभासा (Pāli)
- Mahāsaṅgīti Tipiṭaka
রেফারেন্স
- Sutta Central
প্রার্থনা সূত্র
ব্যাখ্যা [০]