লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৫]

উপক সূত্র

একসময় ভগবান রাজগৃহস্থ গৃধ্রকূট পর্বতে অবস্থান করছিলেন। সে সময়ে মণ্ডিকাপুত্র উপক ভগবানের নিকট উপস্থিত হয়ে ভগবানকে অভিবাদন করে একপাশে উপবেশন করলেন। একপাশে উপবিষ্ট মণ্ডিকাপুত্র উপক ভগবানকে এরূপ বললেন :

“ভন্তে, আমি এরূপ মতবাদী ও এরূপ দৃষ্টিপোষণকারী যে, কোনো ব্যক্তি অপরকে নিন্দা করে থাকে, সে অপরকে নিন্দা করলেও সব নিন্দা কার্যে পরিণত করতে পারে না। কার্যে পরিণত করতে না পেরে ঘৃণার্হ ও নিন্দার্হ হয়।” “হে উপক, তদ্রূপ তুমিও অপরকে নিন্দা কর, কিন্তু অপরকে নিন্দা করলেও সেই নিন্দা কার্যে পরিণত করতে পারো না। কার্যে পরিণত করতে না পেরে ঘৃণার্হ ও নিন্দার্হ হও।” (তখন উপক বলল) “ভন্তে , যেমন জালে ভেসে উঠা মৎস্যকে বৃহৎ পাশ বা রজ্জু দ্বারা বন্ধন (বা আবদ্ধ) করে; ঠিক এরূপেই আমিও ভেসে উঠে ভগবানের মহৎ কথাপাশে আবদ্ধ হয়েছি।”

“হে উপক, আমার কর্তৃক প্রজ্ঞাপ্ত হয়েছে যে, ‘এটি অকুশল বিষয়’। তথাগতের যেই ধর্মদেশনা অপরিমাণ পদযুক্ত ও অপরিমাণ ব্যঞ্জনযুক্ত তাই হচ্ছে অকুশল। উপক, মৎ কর্তৃক প্রজ্ঞাপ্ত সেই অকুশল পরিত্যাগ করা উচিত। তথাগতের ধর্মদেশনা অপরিমাণ পদযুক্ত ও অপরিমাণ ব্যঞ্জনযুক্ত-এরূপে অকুশল পরিত্যাগ করা উচিত।

উপক, আমার কর্তৃক প্রজ্ঞাপ্ত হয়েছে যে, ‘এটি কুশল বিষয়’। তথাগতের যেই ধর্মদেশনা অপরিমাণ পদযুক্ত ও অপরিমাণ ব্যঞ্জনযুক্ত তাই হচ্ছে কুশল। উপক, মৎ কর্তৃক প্রজ্ঞাপ্ত সেই কুশল ভাবিত বা বৃদ্ধি করা উচিত। তথাগতের অপরিমাণ পদযুক্ত ও অপরিমাণ ব্যঞ্জনযুক্ত ধর্মদেশনা-এরূপে কুশল ভাবিত বা বৃদ্ধি করা উচিত।”

অতঃপর মণ্ডিকাপুত্র উপক ভগবানের ভাষণ অভিনন্দন এবং অনুমোদন করে আসন হতে উঠে ভগবানকে অভিবাদন ও প্রদক্ষিণ করে মগধ রাজ্যের রাজা বৈদেহিপুত্র অজাতশত্রু র নিকট উপস্থিত হলেন। উপস্থিত হয়ে ভগবানের সাথে যেরূপ কথাবার্তা হয়েছিল তৎসমস্ত মগধ রাজ্যের রাজা বৈদেহিপুত্র অজাতশত্রুকে বললেন।

এরূপ উক্ত হলে মগধ রাজ্যের রাজা বৈদেহিপুত্র অজাতশত্রু কুপিত ও অসন্তুষ্ট হয়ে মণ্ডিকাপুত্র উপককে এরূপ বললেন, “বিধ্বংসী লবণ প্রস্তুতকারী বালক, মুখর (বাচাল) ও কী দুঃসাহসী যে, সেই ভগবান অর্হৎ সম্যকসম্বুদ্ধের সম্মুখবর্তী হওয়া উচিত বলে মনে করে। উপক, দূর হও এখান হতে, বিনাশ হোক তোমার, তোমাকে যাতে আর এখানে না দেখি।” (অষ্টম সূত্র)

ব্যাখ্যা [০]