লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৬]

অগতি সূত্র (তৃতীয়)

“হে ভিক্ষুগণ, অগতিগমন চার প্রকার। সেই চার প্রকার কী কী? যথা : ছন্দগতিতে গমন, দ্বেষগতিতে গমন, মোহগতিতে গমন, ভয়গতিতে গমন। ভিক্ষুগণ, এই চার প্রকার অগতিগমন।

ভিক্ষুগণ, গতিগমন চার প্রকার। সেই চার প্রকার কী কী? যথা : ছন্দগতিতে গমন না করা, দ্বেষগতিতে গমন না করা, মোহগতিতে গমন না করা, ভয়গতিতে গমন না করা। ভিক্ষুগণ, এই চার প্রকার গতিগমন।”

“ছন্দ, দ্বেষ, মোহ ভয়ে ধর্ম করে যে লঙ্ঘন,
ক্ষয় তার যশ-কীর্তি, কৃষ্ণপক্ষ চন্দ্রের মতন।
ছন্দ, দ্বেষ, মোহ ভয়ে ধর্ম করে না যে লঙ্ঘন,
বাড়ে তার যশ-কীর্তি, শুক্লপক্ষ চন্দ্রের মতন।” (নবম সূত্র)

ব্যাখ্যা [০]