অনুবাদসমূহ [১৪]
English
- Bhikkhu Sujato
繁體字
- 莊春江
日本語
- 関西パーリ語実習会 (2023)
Deutsch
- Nyānatiloka Thera (1907)
- Sabbamitta (2019)
Español
- Isidatta (2014)
Русский
- SV theravada.ru (2014)
বাংলা
- ইন্দ্রগুপ্ত ভিক্ষু, সুমন স্থবির, বঙ্গীস ভিক্ষু, অজিত ভিক্ষু, সীবক ভিক্ষু (2018)
Việt Ngữ
- Thích Minh Châu
Bahasa Indonesia
- Indra Anggara
සිංහල
- A.P. de Zoysa
ပြန်သွားရန်
- Pitaka Myanmar Translation
ภาษาไทย
- Siam Rath
पाळिभासा (Pāli)
- Mahāsaṅgīti Tipiṭaka
রেফারেন্স
- Sutta Central
সপ্তকর্ম সূত্র
“হে ভিক্ষুগণ, আমি তোমাদের অসৎপুরুষ, অসৎপুরুষের চেয়েও অসৎপুরুষতর এবং সৎপুরুষ, সৎপুরুষের চেয়েও সৎপুরুষতর সম্বন্ধে দেশনা করব। তোমরা তা শ্রবণ কর; উত্তমরূপে মনোনিবেশ কর। আমি দেশনা করছি।” “হ্যাঁ ভদন্ত” বলে সেই ভিক্ষুগণ ভগবানকে প্রত্যুত্তর প্রদান করলেন। অতঃপর ভগবান এরূপ বললেন :
“ভিক্ষুগণ, অসৎপুরুষ কিরূপ? এ জগতে কোনো কোনো ব্যক্তি প্রাণিহত্যাকারী, অদত্তবস্তু গ্রহণকারী, মিথ্যা কামাচারী, মিথ্যাভাষী, পিশুনবাক্যভাষী, কর্কশবাক্যভাষী এবং সম্প্রলাপভাষী হয়। একে বলে অসৎপুরুষ।
অসৎপুরুষের চেয়েও অসৎপুরুষতর কিরূপ? এ জগতে কোনো কোনো ব্যক্তি নিজে প্রাণিহত্যাকারী হয়ে অপরকেও প্রাণিহত্যা করার জন্য উৎসাহিত করে। নিজে অদত্তবস্তু গ্রহণকারী হয়ে অপরকেও অদত্তবস্তু গ্রহণ করার জন্য উৎসাহিত করে। নিজে মিথ্যা কামাচারী হয়ে অপরকেও মিথ্যা কামাচারে উৎসাহিত করে। নিজে মিথ্যা ভাষণকারী হয়ে অপরকেও মিথ্যা ভাষণ করার জন্য উৎসাহিত করে। নিজে পিশুনবাক্যভাষী হয়ে অপরকেও পিশুনবাক্য বলার জন্য উৎসাহিত করে। নিজে কর্কশবাক্যভাষী হয়ে অপরকেও কর্কশবাক্য ভাষণ করার জন্য উৎসাহিত করে। নিজে সম্প্রলাপভাষী হয়ে অপরকেও সম্প্রলাপ (বৃথাবাক্য) ভাষণ করার জন্য উৎসাহিত করে। একে বলে অসৎপুরুষের চেয়ে অসৎপুরুষতর।
সৎপুরুষ কিরূপ? এ জগতে কোনো কোনো ব্যক্তি প্রাণিহত্যা হতে বিরত হয়, অদত্তবস্তু গ্রহণ হতে বিরত হয়, মিথ্যা কামাচার হতে বিরত হয়, মিথ্যা ভাষণ হতে বিরত হয়, পিশুনবাক্য ভাষণ হতে বিরত হয়, কর্কশবাক্য ভাষণ হতে বিরত হয় এবং সম্প্রলাপ (বৃথাবাক্য) ভাষণ হতে বিরত হয়। একে বলে সৎপুরুষ।
সৎপুরুষের চেয়েও সৎপুরুষতর কিরূপ? এ জগতে কোনো কোনো ব্যক্তি নিজে প্রাণিহত্যা হতে বিরত হয়ে অপরকেও প্রাণিহত্যা হতে বিরত থাকার জন্য উৎসাহিত করে। নিজে অদত্তবস্তু গ্রহণ হতে বিরত হয়ে অপরকেও অদত্তবস্তু গ্রহণ হতে বিরত থাকার জন্য উৎসাহিত করে। নিজে মিথ্যা কামাচার হতে বিরত হয়ে অপরকেও মিথ্যা কামাচার হতে বিরত থাকার জন্য উৎসাহিত করে। নিজে পিশুনবাক্য ভাষণ হতে বিরত হয়ে অপরকেও পিশুনবাক্য ভাষণ হতে বিরত হওয়ার জন্য উৎসাহিত করে। নিজে সম্প্রলাপবাক্য ভাষণ হতে বিরত হয়ে অপরকেও সম্প্রলাপবাক্য ভাষণ হতে বিরত থাকার জন্য উৎসাহিত করে। একে বলে সৎপুরুষের চেয়েও সৎপুরুষতর।” (তৃতীয় সূত্র)
অনুবাদসমূহ [১৪]
English
- Bhikkhu Sujato
繁體字
- 莊春江
日本語
- 関西パーリ語実習会 (2023)
Deutsch
- Nyānatiloka Thera (1907)
- Sabbamitta (2019)
Español
- Isidatta (2014)
Русский
- SV theravada.ru (2014)
বাংলা
- ইন্দ্রগুপ্ত ভিক্ষু, সুমন স্থবির, বঙ্গীস ভিক্ষু, অজিত ভিক্ষু, সীবক ভিক্ষু (2018)
Việt Ngữ
- Thích Minh Châu
Bahasa Indonesia
- Indra Anggara
සිංහල
- A.P. de Zoysa
ပြန်သွားရန်
- Pitaka Myanmar Translation
ภาษาไทย
- Siam Rath
पाळिभासा (Pāli)
- Mahāsaṅgīti Tipiṭaka
রেফারেন্স
- Sutta Central
সপ্তকর্ম সূত্র
ব্যাখ্যা [০]