লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৪]

দৃষ্টিসূত্র

“হে ভিক্ষুগণ, চার প্রকার ধর্মে সমন্বিত ব্যক্তি নিঃসন্দেহে নিরয়ে নিক্ষিপ্ত হয়। সেই চার প্রকার কী কী? যথা : কায়দুশ্চরিত, বাক্‌দুশ্চরিত, মনোদুশ্চরিত ও মিথ্যাদৃষ্টি। এই চার প্রকার ধর্মে সমন্বিত ব্যক্তি নিঃসন্দেহে নিরয়ে নিক্ষিপ্ত হয় বা পতিত হয়।”

“হে ভিক্ষুগণ, চার প্রকার ধর্মে সমন্বিত ব্যক্তি নিঃসন্দেহে স্বর্গে গমন করে। সেই চার প্রকার কী কী? যথা : কায়সুচরিত, বাক্‌সুচরিত, মনঃসুচরিত ও সম্যক দৃষ্টি। এই চার প্রকার ধর্মে সমন্বিত ব্যক্তি নিঃসন্দেহে স্বর্গে গমন করে।” (দ্বিতীয় সূত্র)

ব্যাখ্যা [০]