লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৪]

দুঃশীল সূত্র

“হে ভিক্ষুগণ, চার প্রকার ধর্মে সমন্বিত ব্যক্তি নিঃসন্দেহে নিরয়ে পতিত হয়। এই চার প্রকার কী কী? যথা : অশ্রদ্ধা, দুঃশীল, হীনবীর্য ও দুষ্প্রাজ্ঞতা। এই চার প্রকার ধর্মে সমন্বিত ব্যক্তি নিঃসন্দেহে নিরয়ে নিক্ষিপ্ত বা পতিত হয়।

ভিক্ষুগণ, চার প্রকার ধর্মে সমন্বিত ব্যক্তি নিঃসন্দেহে স্বর্গে গমন করে। সেই চার প্রকার কী কী? যথা : শ্রদ্ধা, শীল, আরব্ধবীর্য ও প্রজ্ঞা। এই চার প্রকার ধর্মে সমন্বিত ব্যক্তি নিঃসন্দেহে স্বর্গে গমন করে।” (দশম সূত্র)

পরিষদ বর্গ সমাপ্ত।

স্মারক-গাথা :

পরিষদ, দৃষ্টি, অকৃতজ্ঞতা এবং প্রাণিহত্যাকারী,
মার্গ দুই, দুই বোহারপথ, অহ্রী ও দুঃশীল।

ব্যাখ্যা [০]