লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৩]

প্রাণিহত্যাকারী সূত্র

“হে ভিক্ষুগণ, চার প্রকার ধর্মে সমন্বিত মূর্খ, অনভিজ্ঞ, অসৎপুরুষ নিজেকে ক্ষত, বিক্ষত করে এবং বিজ্ঞগণ কর্তৃক দোষযুক্ত নিন্দনীয় হয়ে বহু অপুণ্য উৎপন্ন করে। সেই চার প্রকার ধর্ম কী কী? যথা : প্রাণিহত্যা, অদত্তবস্তু গ্রহণ, মিথ্যা কামাচার ও মিথ্যা ভাষণ। এই চার প্রকার ধর্মে সমৃদ্ধ মূর্খ, অনভিজ্ঞ, অসৎপুরুষ নিজেকে ক্ষত, বিক্ষত করে এবং বিজ্ঞগণ কর্তৃক দোষযুক্ত ও নিন্দনীয় হয়ে বহু অপুণ্য উৎপন্ন করে।

ভিক্ষুগণ, এই চার প্রকার ধর্মে সমন্বিত পণ্ডিত, বিজ্ঞ, সৎপুরুষ নিজেকে অক্ষত, অবিক্ষত করে এবং বিজ্ঞগণ কর্তৃক নির্দোষী, অনিন্দনীয় বা প্রশংসনীয় হয়ে বহু পুণ্য উৎপন্ন করে। সেই চার প্রকার ধর্ম কী কী? যথা : প্রাণিহত্যা হতে বিরত, অদত্তবস্তু গ্রহণ হতে বিরত, মিথ্যা কামাচার হতে বিরত এবং মিথ্যা ভাষণ হতে বিরত। এই চার প্রকার ধর্মে সমন্বিত পণ্ডিত, বিজ্ঞ, সৎপুরুষ নিজেকে অক্ষত, অনাহত করে এবং বিজ্ঞগণ কর্তৃক নির্দোষী, অনিন্দনীয় বা প্রশংসনীয় হয়ে বহু পুণ্য উৎপন্ন করে।” (চতুর্থ সূত্র)

ব্যাখ্যা [০]