লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৩]

মার্গসূত্র (প্রথম)

“হে ভিক্ষুগণ, চার প্রকার ধর্মে সমন্বিত মূর্খ, অনভিজ্ঞ ও অসৎপুরুষ নিজেকে ক্ষত, বিক্ষত করে এবং বিজ্ঞগণ কর্তৃক দোষযুক্ত, নিন্দনীয় হয়ে বহু অপুণ্য বা অকুশল উৎপন্ন করে। সেই চার প্রকার ধর্ম কী কী? যথা : মিথ্যা দৃষ্টি, মিথ্যা সংকল্প, মিথ্যা ভাষণ এবং মিথ্যা কর্ম সম্পাদন। এই চার প্রকার ধর্মে সমন্বিত মূর্খ অনভিজ্ঞ, অসৎপুরুষ নিজেকে ক্ষত, বিক্ষত করে এবং বিজ্ঞগণ কর্তৃক দোষযুক্ত, নিন্দনীয় হয়ে বহু অপুণ্য উৎপন্ন করে।

ভিক্ষুগণ, চার প্রকার ধর্মে সমন্বিত পণ্ডিত, বিজ্ঞ, সৎপুরুষ নিজেকে অক্ষত, অবিক্ষত করে এবং বিজ্ঞগণ কর্তৃক নির্দোষী ও প্রশংসনীয় হয়ে বহু পুণ্য উৎপন্ন করে। সেই চার প্রকার ধর্ম কী কী? যথা : সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক্য ভাষণ এবং সম্যক কর্ম সম্পাদন। এই চার প্রকার ধর্মে সমন্বিত পণ্ডিত, বিজ্ঞ, সৎপুরুষ নিজেকে অক্ষত, অনাহত করে এবং বিজ্ঞগণ কর্তৃক নির্দোষী ও প্রশংসনীয় হয়ে বহু পুণ্য উৎপন্ন করে।” (পঞ্চম সূত্র)

ব্যাখ্যা [০]