লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৪]

বোহারপথ সূত্র (দ্বিতীয়)

“হে ভিক্ষুগণ, চার প্রকার ধর্মে সমন্বিত মূর্খ, অনভিজ্ঞ, অসৎপুরুষ নিজেকে ক্ষত, বিক্ষত করে এবং বিজ্ঞগণ কর্তৃক দোষযুক্ত, নিন্দনীয় হয়ে বহু অপুণ্য উৎপন্ন করে। সেই চার প্রকার ধর্ম কী কী? যথা : দৃষ্টে অদৃষ্টবাদী, শ্রুতে অশ্রুতবাদী, অনুপলব্ধে উপলব্ধবাদী এবং জ্ঞাতে অজ্ঞাতবাদী হওয়া। এই চার প্রকার ধর্মে সমন্বিত মূর্খ, অনভিজ্ঞ, অসৎপুরুষ নিজেকে ক্ষত, উপহত করে এবং বিজ্ঞগণ কর্তৃক দোষযুক্ত, নিন্দনীয় হয়ে বহু অপুণ্য উৎপন্ন করে।”

“ভিক্ষুগণ, চার প্রকার ধর্মে সমন্বিত পণ্ডিত, বিজ্ঞ, সৎপুরুষ নিজেকে অক্ষত, অবিক্ষত করে এবং বিজ্ঞগণ কর্তৃক নির্দোষী, অনিন্দনীয় বা প্রশংসনীয় হয়ে বহু পুণ্য উৎপন্ন করে। সেই চার প্রকার ধর্ম কী কী? যথা : দৃষ্টে দৃষ্টবাদী, শ্রুতে শ্রুতবাদী, উপলব্ধে উপলব্ধবাদী এবং জ্ঞাতে জ্ঞাতবাদী হওয়া। এই চার প্রকার ধর্মে সমন্বিত পণ্ডিত, বিজ্ঞ, সৎপুরুষ নিজেকে অক্ষত, অনাহত করে এবং বিজ্ঞগণ কর্তৃক নির্দোষী ও প্রশংসনীয় হয়ে বহু পুণ্য উৎপন্ন করে।” (অষ্টম সূত্র)

ব্যাখ্যা [০]