লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৩]

নির্লজ্জ সূত্র

“হে ভিক্ষুগণ, চার প্রকার ধর্মে সমন্বিত মূর্খ, অনভিজ্ঞ, অসৎপুরুষ নিজেকে ক্ষত, বিক্ষত করে এবং বিজ্ঞগণ কর্তৃক দোষযুক্ত, নিন্দনীয় হয়ে বহু অপুণ্য উৎপন্ন করে। সেই চার প্রকার ধর্ম কী কী? যথা : অশ্রদ্ধা, দুঃশীলতা, পাপের প্রতি লজ্জাহীনতা এবং পাপের প্রতি ভয়হীনতা। এই চার প্রকার ধর্মে সমন্বিত মূর্খ, অনভিজ্ঞ, অসৎপুরুষ নিজেকে ক্ষত, বিক্ষত করে এবং বিজ্ঞগণ কর্তৃক দোষযুক্ত, নিন্দনীয় হয়ে বহু অপুণ্য উৎপন্ন করে।”

“ভিক্ষুগণ, চার প্রকার ধর্মে সমন্বিত পণ্ডিত, বিজ্ঞ, সৎপুরুষ নিজেকে অক্ষত, অবিক্ষত করে এবং বিজ্ঞগণ কর্তৃক নির্দোষী, অনিন্দনীয় বা প্রশংসনীয় হয়ে বহু পুণ্য উৎপন্ন করে। সেই চার প্রকার ধর্ম কী কী? যথা : শ্রদ্ধা, শীল, পাপের প্রতি লজ্জাশীলতা এবং পাপের প্রতি ভয়শীলতা। এই চার প্রকার ধর্মে সমন্বিত পণ্ডিত, বিজ্ঞ, সৎপুরুষ নিজেকে অক্ষত, অবিক্ষত করে এবং বিজ্ঞগণ কর্তৃক নির্দোষী ও প্রশংসনীয় হয়ে বহু পুণ্য উৎপন্ন করে।” (নবম সূত্র)

ব্যাখ্যা [০]