অনুবাদসমূহ [১৬]
English
- Bhikkhu Sujato
繁體字
- 莊春江
日本語
- 関西パーリ語実習会 (2023)
Deutsch
- Nyānatiloka Thera (1907)
- Sabbamitta (2019)
Italiano
- Enzo Alfano
Español
- Isidatta (2014)
Português
- Michael Beisert (2007)
Русский
- SV theravada.ru (2013)
বাংলা
- ইন্দ্রগুপ্ত ভিক্ষু, সুমন স্থবির, বঙ্গীস ভিক্ষু, অজিত ভিক্ষু, সীবক ভিক্ষু (2018)
Việt Ngữ
- Thích Minh Châu
Bahasa Indonesia
- Indra Anggara
සිංහල
- A.P. de Zoysa
ပြန်သွားရန်
- Pitaka Myanmar Translation
ภาษาไทย
- Siam Rath
पाळिभासा (Pāli)
- Mahāsaṅgīti Tipiṭaka
রেফারেন্স
- Sutta Central
শিক্ষাপদ সূত্র (প্রথম)
“হে ভিক্ষুগণ, চার প্রকার কর্ম স্বয়ং অভিজ্ঞা দ্বারা উপলব্ধি করে আমাকর্তৃক প্রজ্ঞাপিত হয়েছে। এই চার প্রকার কী কী? যথা : অকুশল কর্মে অকুশল বিপাক, কুশল কর্মে কুশল বিপাক, কুশলাকুশল কর্মে কুশলাকুশলবিপাক এবং কুশলও নয় অকুশলও নয় বা উপেক্ষা কর্ম, যা কর্মক্ষয়ের জন্য পরিচালিত হয়।
ভিক্ষুগণ, অকুশল কর্মে অকুশল বিপাক বা ফলপ্রদায়ী কিরূপ? এ জগতে কোনো কোনো ব্যক্তি প্রাণিহত্যাকারী হয়, অদত্তবস্তু গ্রহণকারী হয়, মিথ্যা কামাচারী হয়, মিথ্যাভাষী হয় এবং সুরা-মদ্যপায়ী হয়। এটিই অকুশল কর্মে অকুশল বিপাক বা ফলপ্রদায়ী।
কুশল কর্মে কুশলবিপাক বা ফলপ্রদায়ী কিরূপ? এ জগতে কোনো কোনো ব্যক্তি প্রাণিহত্যা হতে বিরত হয়, চুরি হতে বিরত হয়, মিথ্যা ভাষণ হতে বিরত হয় এবং সুরা-মদ্যপান হতে বিরত হয়। এটিই কুশল কর্মে কুশল বিপাক বা ফলপ্রদায়ী।
কুশলাকুশল কর্মে কুশলাকুশল বিপাক বা ফলপ্রদায়ী কিরূপ? এ জগতে কোনো কোনো ব্যক্তি হিংসা ও অহিংসাযুক্ত কায়সংস্কার, বাক্সংস্কার ও মনঃসংস্কার সম্পাদন করে। সে হিংসা ও অহিংসাযুক্ত কায়সংস্কার, বাক্সংস্কার ও মনঃসংস্কার সম্পাদন করে দুঃখ ও সুখময় স্থানে উৎপন্ন হয়। তথায় উৎপন্ন হয়ে সে কখনো দুঃখ, কখনো সুখ অনুভব করে। এবং নারকীয় সত্ত্বগণের ন্যায় দুঃখ ও স্বর্গীয় সত্ত্বগণের ন্যায় সুখ ভোগ করে থাকে। ভিক্ষুগণ, এটিই কুশলাকুশল কর্মে কুশলাকুশল বিপাক।
কিরূপ কর্ম ও ফল অকুশলও নয় কুশলও নয়, যা কর্মক্ষয়ের জন্য পরিচালিত হয়? তথায় অকুশল ও অকুশল বিপাক প্রহানের জন্য যেরূপ চেতনা, আবার কুশল কর্ম ও কুশল বিপাক প্রহানের জন্য যেরূপ চেতনা, এবং কুশলাকুশল কর্ম ও কুশলাকুশল বিপাক প্রহানের জন্যও অনুরূপ চেতনা বিদ্যমান; তাকে বলা হয় কুশলও নয় অকুশলও নয় কর্মে কুশলও নয় অকুশলও নয় বিপাক, যা কর্মক্ষয়ের জন্য পরিচালিত হয়। ভিক্ষুগণ, এই চার প্রকার কর্ম স্বয়ং অভিজ্ঞা দ্বারা উপলব্ধি করে আমাকর্তৃক প্রজ্ঞাপিত হয়েছে।” (চতুর্থ সূত্র)
অনুবাদসমূহ [১৬]
English
- Bhikkhu Sujato
繁體字
- 莊春江
日本語
- 関西パーリ語実習会 (2023)
Deutsch
- Nyānatiloka Thera (1907)
- Sabbamitta (2019)
Italiano
- Enzo Alfano
Español
- Isidatta (2014)
Português
- Michael Beisert (2007)
Русский
- SV theravada.ru (2013)
বাংলা
- ইন্দ্রগুপ্ত ভিক্ষু, সুমন স্থবির, বঙ্গীস ভিক্ষু, অজিত ভিক্ষু, সীবক ভিক্ষু (2018)
Việt Ngữ
- Thích Minh Châu
Bahasa Indonesia
- Indra Anggara
සිංහල
- A.P. de Zoysa
ပြန်သွားရန်
- Pitaka Myanmar Translation
ภาษาไทย
- Siam Rath
पाळिभासा (Pāli)
- Mahāsaṅgīti Tipiṭaka
রেফারেন্স
- Sutta Central
শিক্ষাপদ সূত্র (প্রথম)
ব্যাখ্যা [০]