অনুবাদসমূহ [১৫]
English
- Bhikkhu Sujato
繁體字
- 莊春江
日本語
- 関西パーリ語実習会 (2023)
Français
- buddha-vacana.org
Deutsch
- Nyānatiloka Thera (1907)
- Sabbamitta (2019)
Español
- Isidatta (2014)
Русский
- SV theravada.ru (2014)
বাংলা
- ইন্দ্রগুপ্ত ভিক্ষু, সুমন স্থবির, বঙ্গীস ভিক্ষু, অজিত ভিক্ষু, সীবক ভিক্ষু (2018)
Việt Ngữ
- Thích Minh Châu
Bahasa Indonesia
- Indra Anggara
සිංහල
- A.P. de Zoysa
ပြန်သွားရန်
- Pitaka Myanmar Translation
ภาษาไทย
- Siam Rath
पाळिभासा (Pāli)
- Mahāsaṅgīti Tipiṭaka
রেফারেন্স
- Sutta Central
শিক্ষাপদ সূত্র (দ্বিতীয়)
“হে ভিক্ষুগণ, এ চার প্রকার কর্ম স্বয়ং অভিজ্ঞা দ্বারা উপলব্ধি করে আমাকর্তৃক প্রজ্ঞাপিত হযেছে। সেই চার প্রকার কী কী? যথা : কৃষ্ণ বা অকুশল কর্মে অকুশল বিপাক বা ফলপ্রদায়ী, কুশল কর্মে কুশল বিপাক, কুশলাকুশল কর্মে কুশলাকুশল বিপাক এবং অকুশলও নয় কুশলও নয় কর্মে অকুশল ও নয় কুশলও নয় বিপাক, যা কর্মক্ষয়ের জন্য পরিচালিত হয়।
ভিক্ষুগণ, অকুশল কর্মে অকুশল বিপাক বা ফলপ্রদায়ী কিরূপ? এ জগতে কোনো কোনো ব্যক্তি মাতৃ-হত্যাকারী হয়, পিতৃ-হত্যাকারী হয়, অর্হৎ হত্যাকারী হয়, হিংসাচিত্তে বুদ্ধের রক্তপাতকারী হয় এবং সংঘভেদকারী হয়। এটিই অকুশল কর্মে অকুশল বিপাক বা ফলপ্রদায়ী।
কুশল কর্মে কুশল বিপাক বা ফলপ্রদায়ী কিরূপ? এ জগতে কোনো কোনো ব্যক্তি প্রাণিহত্যা হতে বিরত হয়, অদত্তবস্তু গ্রহণ হতে বিরত হয়, মিথ্যা কামাচার হতে বিরত হয়, মিথ্যা ভাষণ হতে বিরত হয়, পিশুনবাক্য ভাষণ হতে বিরত হয়, কর্কশবাক্য ভাষণ হতে বিরত হয়, সম্প্রলাপ (বৃথাবাক্য) ভাষণ হতে বিরত হয়, নির্লোভী হয়, অহিংসাযুক্ত চিত্ত ও সম্যক দৃষ্টিসম্পন্ন হয়। এটিই কুশল কর্মে কুশল বিপাক।
কুশলাকুশল কর্মে কুশলাকুশল বিপাক কিরূপ? এ জগতে কোনো কোনো ব্যক্তি হিংসা ও অহিংসাযুক্ত কায়সংস্কার, বাক্সংস্কার ও মনঃসংস্কার সম্পাদন করে। সে হিংসা ও অহিংসাযুক্ত কায়সংস্কার, বাক্সংস্কার ও মনঃসংস্কার সম্পাদন করে দুঃখপূর্ণ ও সুখময় স্থানে উৎপন্ন হয়। তথায় উৎপন্ন হয়ে সে কখনো দুঃখ, কখনো সুখ অনুভব করে। নারকীয় সত্ত্বগণের ন্যায় দুঃখ ও স্বর্গীয় সত্ত্বগণের ন্যায় সুখ ভোগ করে থাকে। এটিই কুশলাকুশল কর্মে কুশলাকুশল বিপাক বা ফলপ্রদায়ী।
কিরূপ কর্ম ও ফল অকুশলও নয় কুশলও নয়, যা কর্মক্ষয়ের জন্য পরিচালিত হয়? তথায় অকুশল কর্ম ও কুশল বিপাক প্রহানের জন্য যেরূপ চেতনা, আবার কুশল কর্ম ও অকুশল বিপাক প্রহানের জন্য যেরূপ চেতনা এবং কুশলাকুশল কর্ম ও কুশলাকুশল বিপাক প্রহানের জন্যও অনুরূপ চেতনা বিদ্যমান, এটিই অকুশলও নয়, কুশলও নয় কর্মে অকুশলও নয় কুশলও নয় বিপাক, যা কর্মক্ষয়ের জন্য পরিচালিত হয়।
ভিক্ষুগণ, এই চার প্রকার কর্ম স্বয়ং অভিজ্ঞা দ্বারা উপলব্ধি করে আমাকর্তৃক প্রজ্ঞাপিত হয়েছে।” (পঞ্চম সূত্র)
অনুবাদসমূহ [১৫]
English
- Bhikkhu Sujato
繁體字
- 莊春江
日本語
- 関西パーリ語実習会 (2023)
Français
- buddha-vacana.org
Deutsch
- Nyānatiloka Thera (1907)
- Sabbamitta (2019)
Español
- Isidatta (2014)
Русский
- SV theravada.ru (2014)
বাংলা
- ইন্দ্রগুপ্ত ভিক্ষু, সুমন স্থবির, বঙ্গীস ভিক্ষু, অজিত ভিক্ষু, সীবক ভিক্ষু (2018)
Việt Ngữ
- Thích Minh Châu
Bahasa Indonesia
- Indra Anggara
සිංහල
- A.P. de Zoysa
ပြန်သွားရန်
- Pitaka Myanmar Translation
ภาษาไทย
- Siam Rath
पाळिभासा (Pāli)
- Mahāsaṅgīti Tipiṭaka
রেফারেন্স
- Sutta Central
শিক্ষাপদ সূত্র (দ্বিতীয়)
ব্যাখ্যা [০]