অনুবাদসমূহ [১৫]
English
- Bhikkhu Sujato
繁體字
- 莊春江
日本語
- 関西パーリ語実習会 (2023)
Français
- buddha-vacana.org
Deutsch
- Nyānatiloka Thera (1907)
- Sabbamitta (2019)
Español
- Isidatta (2012)
Русский
- SV theravada.ru (2013)
বাংলা
- ইন্দ্রগুপ্ত ভিক্ষু, সুমন স্থবির, বঙ্গীস ভিক্ষু, অজিত ভিক্ষু, সীবক ভিক্ষু (2018)
Việt Ngữ
- Thích Minh Châu
Bahasa Indonesia
- Indra Anggara
සිංහල
- A.P. de Zoysa
ပြန်သွားရန်
- Pitaka Myanmar Translation
ภาษาไทย
- Siam Rath
पाळिभासा (Pāli)
- Mahāsaṅgīti Tipiṭaka
রেফারেন্স
- Sutta Central
বোধ্যঙ্গ সূত্র
“হে ভিক্ষুগণ, চার প্রকার কর্ম স্বয়ং অভিজ্ঞা দ্বারা উপলব্ধি করে আমাকর্তৃক প্রজ্ঞাপিত হয়েছে। সেই চার কী কী? যথা : অকুশল কর্মে অকুশল বিপাক আছে, কুশল কর্মে কুশল বিপাক আছে, কুশলাকুশল কর্মে কুশলাকুশল বিপাক আছে এবং কর্ম ও ফল অকুশলও নয়, কুশলও নয়, যা কর্মক্ষয়ের জন্য পরিচালিত হয়।
ভিক্ষুগণ, অকুশল কর্মে অকুশল বিপাক কিরূপ? ভিক্ষুগণ, এ জগতে কোনো কোনো ব্যক্তি হিংসামূলক কায়সংস্কার, বাক্সংস্কার ও মনঃসংস্কার সম্পাদন করে। সে হিংসামূলক কায়সংস্কার, বাক্সংস্কার ও মনঃসংস্কার সম্পাদন করে হিংসাভরা জগতে বা নরকে উৎপন্ন হয়। ব্যাপাদময় জগতে উৎপন্ন হয়ে সে ব্যাপাদময় স্পর্শ পায় এবং ব্যাপাদময় স্পর্শে স্পৃষ্ট হয়ে নারকীয় সত্ত্বগণের ন্যায় একান্তই দুঃখ অনুভব করে। ভিক্ষুগণ, এটাই অকুশল কর্মে অকুশল বিপাক।
ভিক্ষুগণ, কুশল কর্মে কুশল বিপাক কিরূপ? ভিক্ষুগণ, এ জগতে কোনো কোনো ব্যক্তি অহিংসামূলক বা অব্যাপাদ কায়সংস্কার, বাক্সংস্কার ও মনঃসংস্কার সম্পাদন করে। সে অহিংসামূলক কায়সংস্কার, বাক্সংস্কার ও মনঃসংস্কার সম্পাদন করে অহিংসায় ভরা জগতে বা স্বর্গে উৎপন্ন হয়। অব্যাপাদময় জগতে উৎপন্ন হয়ে সে অব্যাপাদময় স্পর্শ পায়। অব্যাপাদময় স্পর্শে স্পৃষ্ট হয়ে স্বর্গীয় সত্ত্বগণের ন্যায় একান্তই সুখ অনুভব করে। ভিক্ষুগণ, এটাই কুশল কর্মে কুশলবিপাক বা ফলপ্রদায়ী।”
“ভিক্ষুগণ, কুশলাকুশল কর্মে কুশলাকুশল বিপাক বা ফলপ্রদায়ী কিরূপ? ভিক্ষুগণ, এ জগতে কোনো কোনো ব্যক্তি হিংসামূলক ও অহিংসামূলক কায়সংস্কার, বাক্সংস্কার ও মনঃসংস্কার সম্পাদন করে। সে হিংসামূলক ও অহিংসামূলক কায়সংস্কার, বাক্সংস্কার ও মনঃসংস্কার সম্পাদন করে হিংসায় ও অহিংসায় ভরা জগতে বা নরকে ও স্বর্গে উৎপন্ন হয়। ব্যাপাদময় ও অব্যাপাদময় জগতে উৎপন্ন হয়ে সে অব্যাপাদময় ও ব্যাপাদময় স্পর্শ পায় এবং অব্যাপাদময় ও ব্যাপাদময় স্পর্শে স্পৃষ্ট হয়ে নারকীয় ও স্বর্গীয় সত্ত্বগণের ন্যায় একান্ত দুঃখ ও সুখ অনুভব করে। ভিক্ষুগণ, এটাই কুশলাকুশল কর্মে কশলাকুশল বিপাক বা ফলপ্রদায়ী।
ভিক্ষুগণ, কিরূপ কর্ম ও ফল অকুশলও নয় কুশলও নয়, যা কর্মক্ষয়ের জন্য পরিচালিত হয়? যথা : স্মৃতি-সম্বোধ্যঙ্গ, ধর্মবিচয়-সম্বোধ্যঙ্গ, বীর্য- সম্বোধ্যঙ্গ, প্রীতি-সম্বোধ্যঙ্গ, প্রশ্রদ্ধি-সম্বোধ্যঙ্গ বা প্রশান্তি, সমাধি-সম্বোধ্যঙ্গ ও উপেক্ষা-সম্বোধ্যঙ্গ। ভিক্ষুগণ, এই কর্ম ও ফল অকুশলও নয় কুশলও নয়, যা কর্মক্ষয়ের জন্য পরিচালিত হয়। ভিক্ষুগণ, এই চার প্রকার কর্ম স্বয়ং অভিজ্ঞা দ্বারা উপলব্ধি করে আমাকর্তৃক প্রজ্ঞাপিত হয়েছে।” (সপ্তম সূত্র)
অনুবাদসমূহ [১৫]
English
- Bhikkhu Sujato
繁體字
- 莊春江
日本語
- 関西パーリ語実習会 (2023)
Français
- buddha-vacana.org
Deutsch
- Nyānatiloka Thera (1907)
- Sabbamitta (2019)
Español
- Isidatta (2012)
Русский
- SV theravada.ru (2013)
বাংলা
- ইন্দ্রগুপ্ত ভিক্ষু, সুমন স্থবির, বঙ্গীস ভিক্ষু, অজিত ভিক্ষু, সীবক ভিক্ষু (2018)
Việt Ngữ
- Thích Minh Châu
Bahasa Indonesia
- Indra Anggara
සිංහල
- A.P. de Zoysa
ပြန်သွားရန်
- Pitaka Myanmar Translation
ภาษาไทย
- Siam Rath
पाळिभासा (Pāli)
- Mahāsaṅgīti Tipiṭaka
রেফারেন্স
- Sutta Central
বোধ্যঙ্গ সূত্র
ব্যাখ্যা [০]