অনুবাদসমূহ [১৮]
English
- Bhikkhu Bodhi (2012)
- Bhikkhu Sujato
- Suddhāso Bhikkhu (2020)
繁體字
- 莊春江
日本語
- 関西パーリ語実習会 (2023)
Français
- buddha-vacana.org
- Rémy Zins (2022)
Deutsch
- Nyānatiloka Thera (1907)
- Sabbamitta (2019)
Español
- Isidatta (2012)
Русский
- SV theravada.ru (2014)
বাংলা
- ইন্দ্রগুপ্ত ভিক্ষু, সুমন স্থবির, বঙ্গীস ভিক্ষু, অজিত ভিক্ষু, সীবক ভিক্ষু (2018)
Việt Ngữ
- Thích Minh Châu
Bahasa Indonesia
- Indra Anggara
සිංහල
- A.P. de Zoysa
ပြန်သွားရန်
- Pitaka Myanmar Translation
ภาษาไทย
- Siam Rath
पाळिभासा (Pāli)
- Mahāsaṅgīti Tipiṭaka
রেফারেন্স
- Sutta Central
লোকসূত্র
“হে ভিক্ষুগণ, তথাগত লোক সম্বন্ধে উত্তমভাবে জ্ঞাত, লোক হতে বিসংযুক্ত। তিনি লোক সমুদয় (উৎপত্তি) সম্বন্ধে উত্তমভাবে জ্ঞাত। লোক সমুদয় প্রহীন সম্বন্ধে উত্তমভাবে জ্ঞাত। লোক নিরোধ সম্বন্ধে উত্তমরূপে প্রত্যক্ষকৃত। এবং লোক নিরোধগামী প্রতিপদা তথাগতের ভাবিত।
দেবলোক, ব্রহ্মলোক, মারভুবনসহ এ জগতে শ্রমণ-ব্রাহ্মণ, দেব-মনুষ্যগণ কর্তৃক যেসব বিষয় মন দ্বারা দৃষ্ট, শ্রুত, অনুমিত, জ্ঞাত, প্রাপ্ত, নির্ণীত, ভাবিত সেসবই তথাগত কর্তৃক জ্ঞাত। তদ্ধেতু ‘তথাগতো’ বলা হয়।
তথাগত যে রাতে অনুত্তর সম্যক সম্বোধি লাভ করেন, যে রাতে অনুপাদিশেষ নির্বাণ ধাতুতে পরিনির্বাপিত হন; এ দুয়ের মধ্যে যা ভাষণ, প্রকাশ, নির্দেশ করেন সবই সেভাবেই হয়; অন্যভাবে হয় না। তদ্ধেতু ‘তথাগতো’ বলা হয়।
তথাগত যেভাবে বলেন সেভাবেই সম্পাদন করেন, যেভাবে সম্পাদন করেন সেভাবেই বলেন। এরূপে তিনি যথাবাদী তথাকারী, যথাকারী তথাবাদী হন। তদ্ধেতু ‘তথাগতো’ বলা হয়।
ভিক্ষুগণ, দেবলোক, ব্রহ্মলোক, মার ভুবনসহ এ জগতে শ্রমণ-ব্রাহ্মণ, দেব-মনুষ্যগণের কাছে তথাগতই একমাত্র প্রভু, অপরাজিত, প্রত্যক্ষ ক্ষমতাসম্পন্ন। তদ্ধেতু ‘তথাগতো’ বলা হয়।”
“সর্বলোক সম্পর্কে যিনি উত্তম অভিজ্ঞাত,
বিসংযুক্ত হন তিনি ত্রিলোক অনাসক্ত।
সব বিষয়ে ধীর আর পুনর্জন্ম বিমুক্ত,
নির্বাণে অকুতোভয় পরম শান্তিপ্রাপ্ত;
ক্ষীণাসব বুদ্ধ তিনি সংশয়-ক্লেশমুক্ত।
সিংহসম অনুত্তর বুদ্ধ ভগবান যিনি,
প্রবর্তিলেন ধর্মচক্র দেব-নরে তিনি।
দেব-নর সবের শরণ বুদ্ধ তথাগত,
তাদের দ্বারা পূজিত হন সম্যকসম্বুদ্ধ।
দমনে শ্রেষ্ঠ দান্ত, মহাজ্ঞানী ঋষি,
মুক্তিতে শ্রেষ্ঠ, অগ্রপ্রদর্শক বিমুক্তি।
মানিত হন সেই মহাজ্ঞানী বুদ্ধ প্রভু বলে,
নেই কোনো জন তাহার সম দেব-নরলোকে।” (তৃতীয় সূত্র)
অনুবাদসমূহ [১৮]
English
- Bhikkhu Bodhi (2012)
- Bhikkhu Sujato
- Suddhāso Bhikkhu (2020)
繁體字
- 莊春江
日本語
- 関西パーリ語実習会 (2023)
Français
- buddha-vacana.org
- Rémy Zins (2022)
Deutsch
- Nyānatiloka Thera (1907)
- Sabbamitta (2019)
Español
- Isidatta (2012)
Русский
- SV theravada.ru (2014)
বাংলা
- ইন্দ্রগুপ্ত ভিক্ষু, সুমন স্থবির, বঙ্গীস ভিক্ষু, অজিত ভিক্ষু, সীবক ভিক্ষু (2018)
Việt Ngữ
- Thích Minh Châu
Bahasa Indonesia
- Indra Anggara
සිංහල
- A.P. de Zoysa
ပြန်သွားရန်
- Pitaka Myanmar Translation
ภาษาไทย
- Siam Rath
पाळिभासा (Pāli)
- Mahāsaṅgīti Tipiṭaka
রেফারেন্স
- Sutta Central
লোকসূত্র
ব্যাখ্যা [০]