লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৪]

অব্যাপাদ সূত্র

“হে ভিক্ষুগণ, চার ধর্মে সমন্বিত ব্যক্তি নিঃসন্দেহে নিরয়ে নিক্ষিপ্ত হয়। সেই চার ধর্ম কী কী? যথা : হিংসাযুক্ত কায়কর্ম, বাক্‌কর্ম, মনঃকর্র্ম ও ব্যাপাদ দৃষ্টি। ভিক্ষুগণ, এই চার ধর্মে সমন্বিত ব্যক্তি নিঃসন্দেহে নিরয়ে নিক্ষিপ্ত হয়।

ভিক্ষুগণ, এই চার ধর্মে সমন্বিত ব্যক্তি নিঃসন্দেহে স্বর্গে গমন করে। সেই চার কী কী? যথা : অহিংসাযুক্ত বা অব্যাপাদ কায়কর্ম, বাক্‌কর্ম মনঃকর্ম ও অহিংসাত্মক দৃষ্টি। ভিক্ষুগণ, এই চার ধর্মে সমন্বিত ব্যক্তি নিঃসন্দেহে স্বর্গে গমন করে।” (নবম সূত্র)

ব্যাখ্যা [০]