লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৪]

সৎপুরুষের আনিশংস সূত্র

“হে ভিক্ষুগণ, সৎপুরুষকে নিশ্রয় করে চার প্রকার আনিশংস প্রত্যাশা করা যায়। সেই চার কী কী? যথা : আর্যশীল, আর্যসমাধি, আর্যপ্রজ্ঞা ও আর্যবিমুক্তি। ভিক্ষুগণ, সৎপুরুষকে নিশ্রয় করে এই চার প্রকার আনিশংস প্রত্যাশা করা যায়।” (একাদশ সূত্র)

কর্ম বর্গ সমাপ্ত।

স্মারক-গাথা :

সংক্ষিপ্ত, বিস্তার, শোণকায়ন দুই শিক্ষাপদ, আর্যমার্গ, বোধ্যঙ্গ,
ব্যাপাদ, অব্যাপাদ, শ্রমণ এবং সৎপুরুষের আনিশংস হয়।

ব্যাখ্যা [০]