লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৬]

কুল সূত্র

“হে ভিক্ষুগণ, যেসব কুল বা গৃহী মহাভোগ প্রাপ্ত, কিন্তু তাদের ভোগ চিরস্থায়ী হয় না, সেই সব কুলের চারটি কারণে ভোগসম্পত্তি বিনষ্ট হয়, এ ছাড়া অন্য কোন কারণ নেই। সেই চারটি কারণ কী কী? যথা : বিনষ্ট (বা বিনষ্টের কারণ) অন্বেষণ করে না, জীর্ণ সংস্কার করে না, অপরিমিত ভোজনকারী হয় এবং দুঃশীল স্ত্রী বা পুরুষকে উচ্চ পদমর্যাদায় নিয়োগ করে। যেসব কুল মহাভোগ প্রাপ্ত, কিন্তু তাদের ভোগ চিরস্থায়ী হয় না, সেই সব কুলের এই চারটি কারণে ভোগসম্পত্তি বিনষ্ট হয়। এ ছাড়া অন্য কোনো কারণ নেই।

“ভিক্ষুগণ, যেসব কুল বা গৃহী মহাভোগ প্রাপ্ত এবং তাদের ভোগ চিরস্থায়ী হয়, সেই সব কুলের চারটি কারণে ভোগসম্পত্তি বিনষ্ট হয় না। এ ছাড়া অন্য কোন কারণ নেই। সেই চারটি কারণ কী কী? যথা : বিনষ্ট অন্বেষণ করে, জীর্ণ সংস্কার করে, পরিমিত ভোজনকারী হয় এবং শীলবান স্ত্রী বা পুরুষকে উচ্চ পদমর্যাদায় নিয়োগ করে।

ভিক্ষুগণ, এই চারটি কারণে বা অন্য কোনো কারণে তাদের সেই ভোগসম্পত্তি বিনষ্ট হয় না। এ ছাড়া অন্য কোন কারণ নেই। যেসব কুল বা গৃহী মহাভোগ প্রাপ্ত এবং তাদের ভোগ চিরস্থায়ী হয়।” (পঞ্চম সূত্র)

ব্যাখ্যা [০]