অনুবাদসমূহ [১৫]
English
- Bhikkhu Sujato
繁體字
- 莊春江
日本語
- 関西パーリ語実習会 (2023)
Deutsch
- Nyānatiloka Thera (1907)
- Sabbamitta (2019)
Italiano
- Enzo Alfano
Español
- Isidatta (2014)
Русский
- SV theravada.ru (2014)
বাংলা
- ইন্দ্রগুপ্ত ভিক্ষু, সুমন স্থবির, বঙ্গীস ভিক্ষু, অজিত ভিক্ষু, সীবক ভিক্ষু (2018)
Việt Ngữ
- Thích Minh Châu
Bahasa Indonesia
- Indra Anggara
සිංහල
- A.P. de Zoysa
ပြန်သွားရန်
- Pitaka Myanmar Translation
ภาษาไทย
- Siam Rath
पाळिभासा (Pāli)
- Mahāsaṅgīti Tipiṭaka
রেফারেন্স
- Sutta Central
আজানীয় সূত্র (প্রথম)
“হে ভিক্ষুগণ, চারটি গুণে গুণান্বিত হয়ে ভদ্র আজানেয় অশ্ব রাজার যোগ্য, রাজভোগ্য এবং রাজ অঙ্গরূপে বিবেচিত হয়। সেই চার প্রকার কী কী? যথা : রাজার ভদ্র আজানেয় অশ্ব বর্ণসমপদে সমৃদ্ধ, বলসম্পন্ন, গতিসম্পন্ন ও আরোহ পরিণাহ (দীর্ঘ ও বিস্তৃত)-সম্পন্ন হয়। ভিক্ষুগণ, ঠিক তদ্রূপ চার ধর্মে সমন্বিত ভিক্ষু ভক্তি বা পূজারযোগ্য, আতিথেয়তার যোগ্য, দানের যোগ্য, অঞ্জলির যোগ্য এবং জগতের অনুত্তর বা শ্রেষ্ঠ পুণ্যক্ষেত্র। সেই চার প্রকার কী কী? যথা : এ জগতে ভিক্ষু বর্ণসম্পন্ন, বলসম্পন্ন, গতি বা প্রজ্ঞাসম্পন্ন এবং আরোহ পরিণাহ (বা লাভে আরোহী)-সম্পন্ন হয়।
কিরূপে ভিক্ষু বর্ণসম্পন্ন হয়? এ জগতে ভিক্ষু শীলবান, উত্তম আচার অনুশীলনে দক্ষ হয়। সামান্য দোষেও ভয় প্রদর্শন করে এবং শিক্ষাপদসমূহ উত্তমরূপে শিক্ষা করে। এরূপেই ভিক্ষু বর্ণসম্পন্ন হয়।
কিরূপে ভিক্ষু বলসম্পন্ন হয়? এ জগতে ভিক্ষু আরব্ধবীর্য হয়ে বাস করে। অকুশলধর্মসমূহ পরিত্যাগ করে এবং কুশলধর্মসমূহ গ্রহণে নিয়ত বীর্যবান, দৃঢ় পরাক্রমী ও কুশল ধর্মের কার্যভার অপরিত্যাগী হয়। এরূপেই ভিক্ষু বলসম্পন্ন হয়।
কীভাবে ভিক্ষু গতিবান হয়? এ জগতে ভিক্ষু যথাযথভাবে জানে : ‘এটি দুঃখ, এটি দুঃখ সমুদয়, এটি দুঃখ নিরোধ এবং এটি দুঃখ নিরোধগামী প্রতিপদা’। এভাবেই ভিক্ষু গতিবান বা প্রজ্ঞাসম্পন্ন হয়।
কিরূপে ভিক্ষু আরোহ পরিণাহ বা লাভে আরোহী সম্পন্ন হয়? এ জগতে ভিক্ষু চীবর-পিণ্ডপাত-শয্যাসন-গিলান প্রত্যয়-ভৈষজ্যলাভী হয়। এরূপেই ভিক্ষু আরোহ পরিণাহসম্পন্ন হয়।
ভিক্ষুগণ, এই চার ধর্মে সমন্বিত ভিক্ষু ভক্তি বা পূজার যোগ্য, আতিথেয়তার যোগ্য, দানের যোগ্য, অঞ্জলির যোগ্য এবং জগতের অনুত্তর বা শ্রেষ্ঠ পুণ্যক্ষেত্র।” (ষষ্ঠ সূত্র)
অনুবাদসমূহ [১৫]
English
- Bhikkhu Sujato
繁體字
- 莊春江
日本語
- 関西パーリ語実習会 (2023)
Deutsch
- Nyānatiloka Thera (1907)
- Sabbamitta (2019)
Italiano
- Enzo Alfano
Español
- Isidatta (2014)
Русский
- SV theravada.ru (2014)
বাংলা
- ইন্দ্রগুপ্ত ভিক্ষু, সুমন স্থবির, বঙ্গীস ভিক্ষু, অজিত ভিক্ষু, সীবক ভিক্ষু (2018)
Việt Ngữ
- Thích Minh Châu
Bahasa Indonesia
- Indra Anggara
සිංහල
- A.P. de Zoysa
ပြန်သွားရန်
- Pitaka Myanmar Translation
ภาษาไทย
- Siam Rath
पाळिभासा (Pāli)
- Mahāsaṅgīti Tipiṭaka
রেফারেন্স
- Sutta Central
আজানীয় সূত্র (প্রথম)
ব্যাখ্যা [০]