লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৫]

প্রাণিহত্যাকারী সূত্র

“হে ভিক্ষুগণ, চার প্রকার ধর্মে সমন্বিত ব্যক্তি নিঃসন্দেহে নিরয়ে নিক্ষিপ্ত হয়। সেই চার প্রকার কী কী? যথা : নিজে প্রাণিহত্যাকারী হয়, অপরকেও প্রাণিহত্যা করার জন্য উৎসাহিত করে, প্রাণিহত্যার অনুমোদনকারী হয় এবং প্রাণিহত্যার গুণ ভাষণ করে। এই চার প্রকার ধর্মে সমন্বিত ব্যক্তি নিঃসন্দেহে নিরয়ে নিক্ষিপ্ত হয়।

ভিক্ষুগণ, চার প্রকার ধর্মে সমন্বিত ব্যক্তি নিঃসন্দেহে স্বর্গে গমন করে। সেই চার প্রকার কী কী? যথা : নিজে প্রাণিহত্যা হতে বিরত হয়, অপরকেও প্রাণিহত্যা হতে বিরত থাকার জন্য উৎসাহিত করে, প্রাণিহত্যা হতে বিরত হওয়ার অনুমোদনকারী বা সম্মতি প্রদানকারী হয় এবং প্রাণিহত্যা হতে বিরত হওয়ার গুণ ভাষণ করে। এই চার প্রকার ধর্মে সমন্বিত ব্যক্তি নিঃসন্দেহে স্বর্গে গমন করে।” (প্রথম সূত্র)

ব্যাখ্যা [০]