লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৪]

অদত্তবস্তু গ্রহণকারী সূত্র

“হে ভিক্ষুগণ, চার প্রকার ধর্মে সমন্বিত ব্যক্তি নিঃসন্দেহে নিরয়ে নিক্ষিপ্ত হয়। সেই চার প্রকার কী কী? যথা : নিজে অদত্তবস্তু গ্রহণকারী হয়, অপরকেও অদত্তবস্তু গ্রহণ করার জন্য উৎসাহিত করে, অদত্তবস্তু গ্রহণ করার জন্য অনুমোদনকারী হয় এবং অদত্তবস্তু গ্রহণ করার গুণ ভাষণ করে। এই চার প্রকার ধর্মে সমৃদ্ধ ব্যক্তি নিঃসন্দেহে নিরয়ে নিক্ষিপ্ত হয়।

ভিক্ষুগণ, চার প্রকার ধর্মে সমন্বিত ব্যক্তি নিঃসন্দেহে স্বর্গে গমন করে। সেই চার প্রকার কী কী? যথা : নিজে অদত্তবস্তু গ্রহণ হতে বিরত হয়, অপরকেও অদত্তবস্তু গ্রহণ হতে বিরত থাকার জন্য উৎসাহিত করে, অদত্তবস্তু গ্রহণ হতে বিরত থাকার জন্য সম্মতি প্রদানকারী হয় এবং অদত্তবস্তু গ্রহণ হতে বিরত হওয়ার গুণ ভাষণ করে। এই চার প্রকার ধর্মে সমন্বিত ব্যক্তি নিঃসন্দেহে স্বর্গে গমন করে। (দ্বিতীয় সূত্র)

ব্যাখ্যা [০]