লোড হচ্ছে

অনুবাদসমূহ [১২]

হিংসাচিত্ত সূত্র

“হে ভিক্ষুগণ, চার প্রকার ধর্মে সমন্বিত ব্যক্তি নিঃসন্দেহে নিরয়ে নিক্ষিপ্ত হয়। সেই চার প্রকার কী কী? যথা : নিজে দ্বেষ বা হিংসাপরায়ণ হয়, অপরকেও হিংসাপরায়ণ হওয়ার জন্য উৎসাহিত করে, হিংসাপরায়ণের প্রতি সম্মতি প্রদানকারী হয় ও হিংসাপরায়ণের গুণ ভাষণ করে। এ চার প্রকার ধর্মে সমন্বিত ব্যক্তি নিঃসন্দেহে নিরয়ে নিক্ষিপ্ত হয়।

ভিক্ষুগণ, চার প্রকার ধর্মে সমন্বিত ব্যক্তি নিঃসন্দেহে স্বর্গে গমন করে। সেই চার প্রকার কী কী? যথা : নিজে অহিংসাত্মক চিত্তসম্পন্ন হয়, অপরকেও অহিংসাত্মক চিত্তসম্পন্ন হওয়ার জন্য উৎসাহিত করে, অহিংসাপরায়ণের প্রতি সম্মতি প্রদানকারী হয় ও অহিংসাপরায়ণের গুণ ভাষণ করে। এই চার প্রকার ধর্মে সমন্বিত ব্যক্তি নিঃসন্দেহে স্বর্গে গমন করে।” (নবম সূত্র)

ব্যাখ্যা [০]