লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৭]

স্মৃতিপ্রস্থান সূত্র

“হে ভিক্ষুগণ, রাগের পরিপূর্ণ উপলব্ধির জন্য চারটি বিষয় অনুশীলন করা উচিত। সেই চারটি বিষয় কী কী? এ জগতে ভিক্ষু উদ্যমশীল, সম্প্রজ্ঞানী ও স্মৃতিমান হয়ে এবং জগতে অভিধ্যা ও দৌর্মনস্য দূরীভূত করে কায়ে কায়ানুদর্শী হয়ে অবস্থান করে। ভিক্ষু উদ্যমশীল, সম্প্রজ্ঞানী ও স্মৃতিমান হয়ে জগতে অভিধ্যা ও দৌর্মনস্য দূরীভূত করে বেদনায় বেদনানুদর্শী হয়ে অবস্থান করে। ভিক্ষু উদ্যমশীল, সম্প্রজ্ঞানী ও স্মৃতিমান হয়ে জগতে অভিধ্যা দৌর্মনস্য অপনোদন করে চিত্তে চিত্তানুদর্শী হয়ে অবস্থান করে এবং ভিক্ষু উদ্যমশীল, সম্প্রজ্ঞানী ও স্মৃতিমান হয়ে জগতে অভিধ্যা দৌর্মনস্য দূরীভূত করে ধর্মে ধর্মানুদর্শী হয়ে অবস্থান করে। রাগের পরিপূর্ণ উপলব্ধির জন্য এ চারটি বিষয় বা ধর্ম অনুশীলন করা উচিত।” (প্রথম সূত্র)

ব্যাখ্যা [০]