লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৫]

ঋদ্ধিপাদ সূত্র

“হে ভিক্ষুগণ, রাগের পরিপূর্ণ উপলব্ধির জন্য চারটি ধর্ম ভাবা, ভাবনা করা উচিত। সেই চারটি কী কী? ভিক্ষুগণ, এ জগতে ভিক্ষু সমাধি প্রধান সংস্কার সমৃদ্ধ ছন্দ ঋদ্ধিপাদ ভাবিত করে, সমাধি প্রধান সংস্কার সমৃদ্ধ বীর্য ঋদ্ধিপাদ ভাবিত করে, সমাধি প্রধান সংস্কারযুক্ত চিত্ত ঋদ্ধিপাদ ভাবিত করে এবং ভিক্ষু সমাধি প্রধান সংস্কার সমৃদ্ধ মীমাংসা ঋদ্ধিপাদ ভাবিত করে। রাগের পরিপূর্ণ উপলব্ধির জন্য এ চারটি ধর্ম ভাবা উচিত।” (তৃতীয় সূত্র)

ব্যাখ্যা [০]