লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৭]

সন্তুষ্টি সূত্র

“হে ভিক্ষুগণ, এ চার প্রত্যয় অল্প, সুলভ এবং নির্দোষ। সেই চার প্রত্যয় কী কী? যথা : চীবরের মধ্যে পাংশুকূলই অল্প, সুলভ এবং নির্দোষ। ভোজনের মধ্যে ভিক্ষালব্ধ পিণ্ডই অল্প, সুলভ এবং নির্দোষ। শয়নাসনের মধ্যে বৃক্ষমূলই অল্প, সুলভ এবং নির্দোষ। ভৈষজ্যের মধ্যে পূতিমূত্রই অল্প, সুলভ এবং নির্দোষ।

ভিক্ষুগণ, এ চার প্রত্যয়, অল্প, সুলভ এবং নির্দোষ। যেহেতু ভিক্ষু অল্পতে তুষ্ট হয়, সুলভে তুষ্ট হয়; এভাবে অবস্থান করাকে আমি অন্যতর শ্রমণ অঙ্গ বলি।”

“অল্পতে অতুষ্ট যারা সুলভে, অনবদ্যে,
ভোজনে শয়নাসনে ও চীবরে ভৈষজ্যে।
এসবে যারা হয় অতুষ্ট আর অসংযত,
জানিবে তাদের চিত্ত দুঃখে উৎপীড়িত।
শ্রমণত্ব অনুলোমে যে ধর্ম ব্যাখ্যাত,
তুষ্টে হয় অধিগত, শিক্ষাতে অপ্রমত্ত।” (সপ্তম সূত্র)

ব্যাখ্যা [০]