লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৮]

ধর্মপদ সূত্র

“হে ভিক্ষুগণ, চার প্রকার ধর্মপদ প্রসিদ্ধ, শীর্ষস্থানীয়, কুলীন বংশজাত, প্রাচীন, অসংকীর্ণ, অসংকীর্ণপূর্ব, বর্তমানেও সন্দেহাতীত, ভবিষ্যতেও তাই এবং শ্রমণ, ব্রাহ্মণ, বিজ্ঞগণ কর্তৃক প্রশংসিত। সেই চার প্রকার ধর্মপদ কী কী? যথা : অনভিধ্যা ধর্মপদ প্রসিদ্ধ, শীর্ষস্থানীয়, কুলীন বংশজাত, প্রাচীন, অসংকীর্ণ, অসংকীর্ণপূর্ব, বর্তমানেও সন্দেহাতীত, ভবিষ্যতেও তাই এবং শ্রমণ, ব্রাহ্মণ, বিজ্ঞগণ কর্তৃক প্রশংসিত।”

“অব্যাপাদ ধর্মপদ প্রসিদ্ধ, শীর্ষস্থানীয়, কুলীন বংশজাত, প্রাচীন, অসংকীর্ণ, অসংকীর্ণপূর্ব, বর্তমানেও সন্দেহাতীত, ভবিষ্যতেও তাই এবং শ্রমণ, ব্রাহ্মণ, বিজ্ঞগণ কর্তৃক প্রশংসিত।

সম্যক স্মৃতি ধর্মপদ প্রসিদ্ধ, শীর্ষস্থানীয়, কুলীন বংশজাত, প্রাচীন, অসংকীর্ণ, অসংকীর্ণপূর্ব, বর্তমানেও সন্দেহাতীত, ভবিষ্যতেও তাই এবং শ্রমণ, ব্রাহ্মণ, বিজ্ঞগণ কর্তৃক প্রশংসিত।

সম্যক সমাধি ধর্মপদ প্রসিদ্ধ, শীর্ষস্থানীয়, কুলীন বংশজাত, প্রাচীন, অসংকীর্ণ, অসংকীর্ণপূর্ব, বর্তমানেও সন্দেহাতীত, ভবিষ্যতেও তাই এবং শ্রমণ, ব্রাহ্মণ, বিজ্ঞগণ কর্তৃক প্রশংসিত।”

ভিক্ষুগণ, এ চার প্রকার ধর্মপদ প্রসিদ্ধ, শীর্ষস্থানীয়, কুলীন বংশজাত, প্রাচীন, অসংকীর্ণ, অসংকীর্ণপূর্ব, বর্তমানেও সন্দেহাতীত, ভবিষ্যতেও তাই এবং শ্রমণ, ব্রাহ্মণ, বিজ্ঞগণ কর্তৃক প্রশংসিত।

“অলোলুপ অহিংস চিত্তে অবস্থানকারী হলে,
আধ্যাত্মিক সমাধি লভে পরিপূর্ণ শীলে।” (নবম সূত্র)

ব্যাখ্যা [০]