অনুবাদসমূহ [১৮]
English
- Bhikkhu Sujato
- Bhikkhu Thanissaro (1998)
繁體字
- 莊春江
日本語
- 関西パーリ語実習会 (2023)
Français
- buddha-vacana.org
- Rémy Zins (2022)
Deutsch
- Nyānatiloka Thera (1907)
- Sabbamitta (2019)
Español
- Isidatta (2014)
Português
- Michael Beisert (2013)
Русский
- SV theravada.ru (2013)
বাংলা
- ইন্দ্রগুপ্ত ভিক্ষু, সুমন স্থবির, বঙ্গীস ভিক্ষু, অজিত ভিক্ষু, সীবক ভিক্ষু (2018)
Việt Ngữ
- Thích Minh Châu
Bahasa Indonesia
- Indra Anggara
සිංහල
- A.P. de Zoysa
ပြန်သွားရန်
- Pitaka Myanmar Translation
ภาษาไทย
- Siam Rath
पाळिभासा (Pāli)
- Mahāsaṅgīti Tipiṭaka
রেফারেন্স
- Sutta Central
রোহিতাশ্ব সূত্র (প্রথম)
একসময় ভগবান শ্রাবস্তীতে অনাথপিণ্ডিকের নির্মিত জেতবন বিহারে অবস্থান করছিলেন। তখন দিব্য আভরণে সজ্জিত দেবপুত্র রোহিতাশ্ব দিব্যজ্যোতিতে সমুদয় জেতবন আলোকিত করে শেষরাতে ভগবানের নিকট উপস্থিত হলেন। উপস্থিত হয়ে ভগবানকে অভিবাদন করে একপার্শ্বে দাঁড়ালেন। একপার্শ্বে দাঁড়ানো দেবপুত্র রোহিতাশ্ব ভগবানকে এরূপ বললেন, “ভন্তে, যেখানে জন্ম নেই, জরা নেই, ধ্বংস নেই, মৃত্যু নেই ও উৎপত্তি রহিত নির্বাণলোকে (জগতের অন্ত) কেউ পদব্রজে গমন করে জ্ঞাত হতে, দর্শন করতে এবং উপস্থিত হতে সক্ষম কি?” তদুত্তরে ভগবান বললেন, আবুসো, যেখানে জন্ম নেই, জরা নেই, ধ্বংস নেই, মৃত্যু নেই ও উৎপত্তি রহিত নির্বাণলোকে কেউ পদব্রজে গমন করে জ্ঞাত হতে, দর্শন করতে এবং উপস্থিত হতে সক্ষম আমি এরূপ বলি না।”
খুবই আশ্চর্য! খুবই অদ্ভুত! ভন্তে, ভগবান কর্তৃক সুন্দরভাবে ভাষিত হয়েছে যে, “আবুসো, যেখানে জন্ম নেই, জরা নেই, ধ্বংস নেই, মৃত্যু নেই ও উৎপত্তি রহিত নির্বাণলোকে কেউ পদব্রজে গমন করে জ্ঞাত হতে, দর্শন করতে এবং উপস্থিত হতে সক্ষম আমি এরূপ বলি না।”
“ভন্তে, অনেক আগে আমি ঋদ্ধিমান, আকাশপথে গমনকারী ভোজপুত্র রোহিতাশ্ব নামক তাপস ছিলাম। সেই সময় আমার এরূপ গতিবেগ ছিল, যেমন-ধনুবিদ্যায় পারদর্শী, দক্ষ, সুশিক্ষিত, সিদ্ধহস্ত, সুনিপুণ ব্যক্তি ক্ষিপ্রভাবে ছুড়া তীর দ্বারা অনায়াসে আড়াআড়ি তালবৃক্ষ ভেদ করতে পারে। আমার এরূপ পদক্ষেপ ছিল, যেমন : পূর্ব সমুদ্র হতে পশ্চিম সমুদ্র পর্যন্ত। এ রকম গতি ও পদৰেপের কারণে আমার এবংবিধ ইচ্ছা উৎপন্ন হতো : ‘আমি পদব্রজে গমনে নির্বাণলোকে উপস্থিত হই’। সেই আমি ভোজন-পান ও মলমূত্র এবং নিদ্রা-ক্লান্তি অপসারিত করে শতবর্ষ আয়ু, শতবর্ষজীবী হয়ে শতবর্ষ অতিক্রম করেও পদব্রজে গমনে নির্বাণলোকে উপস্থিত হতে না পেরে মহাকাশে মৃত্যুবরণ করি।”
খুবই আশ্চর্য! খুবই অদ্ভুত! ভন্তে ভগবান কর্তৃক সুন্দরভাবে ভাষিত হয়েছে যে, “আবুসো, যেখানে জন্ম নেই, জরা নেই, ধ্বংস নেই, মৃত্যু নেই ও উৎপত্তি রহিত নির্বাণলোকে কেউ পদব্রজে গমন করে জ্ঞাত হতে, দর্শন করতে এবং উপস্থিত হতে সক্ষম আমি এরূপ বলি না।”
“আবুসো, যেখানে জন্ম নেই, জরা নেই, ধ্বংস নেই, মৃত্যু নেই ও উৎপত্তিরহিত নির্বাণলোকে কেউ পদব্রজে গমন করে জ্ঞাত হতে, দর্শন করতে এবং উপস্থিত হতে সক্ষম আমি এরূপ বলি না। অন্যদিকে পদব্রজে গমন করে নির্বাণলোকে উপস্থিত হতে পারাকে আমি দুঃখের অন্তসাধন বলি না। আমি স্ব-সংজ্ঞাযুক্ত এই ব্যামপ্রমাণ কলেবরে অর্থাৎ পঞ্চস্কন্ধে-লোক, লোকসমুদয়, লোকনিরোধ, লোকনিরোধের উপায় দেখছি।”
“গমনে জগতের অন্ত লাভ হয় না কখন,
জগতান্ত প্রাপ্তেও না হয় দুঃখে মুক্তন।
লোকবিদূ সুমেধ, বিজ্ঞ লোক উৎপত্তিতে,
লোকান্তেও বেদগূ, পরিপূর্ণ ব্রহ্মচর্যেতে।
লোক অন্তে শান্ত জেনে করে অবস্থান,
পরলোক নাশে তিনি অতি মহান।” (পঞ্চম সূত্র)
অনুবাদসমূহ [১৮]
English
- Bhikkhu Sujato
- Bhikkhu Thanissaro (1998)
繁體字
- 莊春江
日本語
- 関西パーリ語実習会 (2023)
Français
- buddha-vacana.org
- Rémy Zins (2022)
Deutsch
- Nyānatiloka Thera (1907)
- Sabbamitta (2019)
Español
- Isidatta (2014)
Português
- Michael Beisert (2013)
Русский
- SV theravada.ru (2013)
বাংলা
- ইন্দ্রগুপ্ত ভিক্ষু, সুমন স্থবির, বঙ্গীস ভিক্ষু, অজিত ভিক্ষু, সীবক ভিক্ষু (2018)
Việt Ngữ
- Thích Minh Châu
Bahasa Indonesia
- Indra Anggara
සිංහල
- A.P. de Zoysa
ပြန်သွားရန်
- Pitaka Myanmar Translation
ภาษาไทย
- Siam Rath
पाळिभासा (Pāli)
- Mahāsaṅgīti Tipiṭaka
রেফারেন্স
- Sutta Central
রোহিতাশ্ব সূত্র (প্রথম)
ব্যাখ্যা [০]