লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৮]

শোভন সূত্র

“হে ভিক্ষুগণ, চার ব্যক্তি শিক্ষিত, বিনীত, বিশারদ, বহুশ্রুত, ধর্মধর এবং ধর্মানুধর্ম প্রতিপন্ন হয়ে সংঘের গৌরব বৃদ্ধি করে। সেই চার ব্যক্তি কারা? যথা : ভিক্ষু শিক্ষিত, বিনীত, বিশারদ, বহুশ্রুত , ধর্মধর এবং ধর্মানুধর্ম প্রতিপন্ন হয়ে সংঘের গৌরব বৃদ্ধি করে। ভিক্ষুণী শিক্ষিত, বিনীত, বিশারদ, বহুশ্রুত, ধর্মধর এবং ধর্মানুধর্ম প্রতিপন্ন হয়ে সংঘের গৌরব বৃদ্ধি করে। উপাসক শিক্ষিত, বিনীত, বিশারদ, বহুশ্রুত, ধর্মধর এবং ধর্মানুধর্ম প্রতিপন্ন হয়ে সংঘের গৌরব বৃদ্ধি করে। উপাসিকা শিক্ষিত, বিনীত, বিশারদ, বহুশ্রুত, ধর্মধর এবং ধর্মানুধর্ম প্রতিপন্ন হয়ে সংঘের গৌরব বৃদ্ধি করে।

ভিক্ষুগণ, এই চার ব্যক্তি শিক্ষিত, বিনীত, বিশারদ, বহুশ্রুত, ধর্মধর এবং ধর্মানুধর্ম প্রতিপন্ন হয়ে সংঘের গৌরব বৃদ্ধি করে।”

“সুশিক্ষিত বিশারদ বহুশ্রুত ধর্মধর যিনি,
ধর্মানুধর্মচারী সংঘে সুশোভিত তিনি।
“ভিক্ষু হলে শীলবান, ভিক্ষুণী বহুশ্রুতা,
উপাসক শ্রদ্ধাবান, উপাসিকা শ্রদ্ধান্বিতা।
সংঘে শোভা পায় সকলে সবে,
সুশোভিত হন তারা, সেই সংঘ মাঝে।” (সপ্তম সূত্র)

ব্যাখ্যা [০]