লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৩]

অশৈক্ষ্য সূত্র

“হে ভিক্ষুগণ, পঞ্চবিধ ধর্মে সমৃদ্ধ ভিক্ষু জগতে আহ্বানীয়, আতিথেয়তা লাভের যোগ্য, দক্ষিণা গ্রহণের যোগ্য, অঞ্জলিকরণীয় এবং অনুত্তর পুণ্যক্ষেত্র হয়। পঞ্চ কী কী?

এক্ষেত্রে ভিক্ষুগণ, ভিক্ষু অশৈক্ষ্য শীলস্কন্ধের দ্বারা সমৃদ্ধ হয়, সমাধিস্কন্ধের দ্বারা সমৃদ্ধ হয়, প্রজ্ঞাস্কন্ধের দ্বারা সমৃদ্ধ হয়, বিমুক্তিস্কন্ধের দ্বারা সমৃদ্ধ হয় এবং বিমুক্তি-জ্ঞানদর্শনের দ্বারা সমৃদ্ধ হয়।

ভিক্ষুগণ, এই পঞ্চবিধ ধর্মে সমৃদ্ধ ভিক্ষু জগতে আহ্বানীয়, আতিথেয়তা লাভের যোগ্য, দক্ষিণা গ্রহণের যোগ্য, অঞ্জলিকরণীয় এবং অনুত্তর পুণ্যক্ষেত্র হয়।”

অশৈক্ষ্য সূত্র সমাপ্ত।

ব্যাখ্যা [০]