লোড হচ্ছে

The Numbered Discourses

AN5.122 স্মৃতি সুপ্রতিষ্ঠিত সূত্র

অনুবাদসমূহ [১৪]

স্মৃতি সুপ্রতিষ্ঠিত সূত্র

“হে ভিক্ষুগণ, যেকোনো ভিক্ষু বা ভিক্ষুণী পঞ্চ ধর্ম ভাবিত করলে, বহুলীকৃত করলে তার নিকট দ্বিবিধ পরিণতির একটি পরিণতি প্রত্যাশিত; যথা : ‘সে ইহজীবনেই অর্হত্ত্বফল লাভ করবে অথবা জীবনের কিছু ইন্ধন অবশিষ্ট রেখে অনাগামীফল লাভ করবে।’ পঞ্চ কী কী?

এক্ষেত্রে ভিক্ষুগণ, ধর্মাদির উদয়-ব্যয়গামী প্রজ্ঞার দ্বারা ভিক্ষুর আধ্যাত্মিক স্মৃতি উত্তমরূপে প্রতিষ্ঠিত হয়, সে কায়ের প্রতি অশুভদর্শী হয়ে অবস্থান করে, আহারের প্রতি অশুভদর্শী হয়ে অবস্থান করে, সর্বলোকের প্রতি অশুভদর্শী হয়ে অবস্থান করে, সর্ব সংস্কারের প্রতি অশুভদর্শী হয়ে অবস্থান করে। ভিক্ষুগণ, যেকোনো ভিক্ষু বা ভিক্ষুণী এই পঞ্চ ধর্ম ভাবিত করলে, বহুলীকৃত করলে তার নিকট দ্বিবিধ পরিণতির একটি পরিণতি প্রত্যাশিত; যথা : ‘সে ইহজীবনেই অর্হত্ত্বফল লাভ করবে অথবা জীবনের কিছু ইন্ধন অবশিষ্ট রেখে অনাগামীফল লাভ করবে।’”

স্মৃতি সুপ্রতিষ্ঠিত সূত্র সমাপ্ত।

ব্যাখ্যা [০]