লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৩]

বহুভোজী সূত্র

“হে ভিক্ষুগণ, পঞ্চবিধ অঙ্গে সমৃদ্ধ রাজার হস্তী বহুভোজী, উন্মুক্ত স্থানব্যাপী বিষ্ঠা ত্যাগকারী, (হস্তী গণনাকালে) হঠাৎ শলাকা (তৃণাদি) গ্রহণকারী এবং শুধুমাত্র রাজার হস্তীরূপে বিবেচিত হয়। পঞ্চ কী কী?

এক্ষেত্রে ভিক্ষুগণ, রাজার হস্তী রূপাদির প্রতি অক্ষম হয়, শব্দের প্রতি অক্ষম হয়, গন্ধের প্রতি অক্ষম হয়, রসের প্রতি অক্ষম হয়, স্পর্শের প্রতি অক্ষম হয়। হে ভিক্ষুগণ, এই পঞ্চবিধ অঙ্গে সমৃদ্ধ রাজার হস্তী বহুভোজী; উন্মুক্ত স্থানব্যাপী বিষ্ঠা ত্যাগকারী, (হস্তী গণনাকালে) হঠাৎ শলাকা গ্রহণকারী এবং শুধুমাত্র রাজার হস্তীরূপে বিবেচিত হয়।

ঠিক এরূপেই, ভিক্ষুগণ, পঞ্চবিধ ধর্মে সমৃদ্ধ ভিক্ষু বহুভোজী, অবকাশ পূর্ণকারী, মঞ্চপীঠ মর্দনকারী, শলাকাগ্রাহী (খাদ্য টিকেট গ্রহণকারী) এবং ভিক্ষুরূপে শুধুমাত্র বিবেচিত হয়। পঞ্চ কী কী?

এক্ষেত্রে ভিক্ষুগণ, ভিক্ষু রূপাদির প্রতি অক্ষম হয়, শব্দের প্রতি অক্ষম হয়, গন্ধের প্রতি অক্ষম হয়, রসের প্রতি অক্ষম হয়, স্পর্শের প্রতি অক্ষম হয়। ভিক্ষুগণ, এই পঞ্চবিধ ধর্মে সমৃদ্ধ ভিক্ষু বহুভোজী, অবকাশ পূর্ণকারী, মঞ্চপীঠ মর্দনকারী, শলাকাগ্রাহী এবং ভিক্ষুরূপে শুধুমাত্র বিবেচিত হয়।”

বহুভোজী সূত্র সমাপ্ত।

ব্যাখ্যা [০]