অনুবাদসমূহ [১৪]
English
- Bhikkhu Sujato
繁體字
- 莊春江
日本語
- 関西パーリ語実習会 (2023)
Français
- buddha-vacana.org
Deutsch
- Nyānatiloka Thera (1907)
- Sabbamitta (2019)
Русский
- SV theravada.ru (2025)
বাংলা
- প্রজ্ঞাদর্শী ভিক্ষু (2018)
Việt Ngữ
- Thích Minh Châu
Bahasa Indonesia
- Indra Anggara
සිංහල
- A.P. de Zoysa
ပြန်သွားရန်
- Pitaka Myanmar Translation
ภาษาไทย
- Siam Rath
पाळिभासा (Pāli)
- Mahāsaṅgīti Tipiṭaka
রেফারেন্স
- Sutta Central
অবজ্ঞা সূত্র
“হে ভিক্ষুগণ, পাঁচ প্রকার পুদ্গল জগতে বিদ্যমান। পঞ্চ কী কী?
দান দিয়ে ঘৃণা করে, সহ-অবস্থানহেতু ঘৃণা করে, গ্রহণীয় মুখ হয়, টলায়মান হয় এবং মূর্খ ও স্থূলবুদ্ধিসম্পন্ন হয়।
ভিক্ষুগণ, কিরূপে পুদ্গল প্রদান করে ঘৃণা করে?
এক্ষেত্রে ভিক্ষুগণ, কোনো ব্যক্তি (বা পুদ্গল) অন্য ব্যক্তিকে চীবর, পিণ্ডপাত, শয্যাসন, গ্লান-প্রত্যয়, ভৈষজ্য-পরিষ্কার দেয়। তার এরূপ চিন্তার উদয় হয়, ‘আমি প্রদান করি আর এই ব্যক্তি প্রতিগ্রহণ করে!’ তাই সে প্রদান করে তাকে ঘৃণা করে। এরূপে, ভিক্ষুগণ, পুদ্গল প্রদান করে ঘৃণা করে।
ভিক্ষুগণ, কিরূপে পুদ্গল সহ-অবস্থানের দ্বারা ঘৃণা করে?
এক্ষেত্রে ভিক্ষুগণ, কোনো ব্যক্তি অন্য ব্যক্তির সাথে দুই অথবা তিন বৎসর সহ-অবস্থান করে। তাই সে তাকে সহ-অবস্থানহেতু ঘৃণা করে। এরূপে, ভিক্ষুগণ, পুদ্গল সহ-অবস্থানের দরুন ঘৃণা করে।
ভিক্ষুগণ, কিরূপে পুদ্গল গ্রহণীয় মুখ হয়?
এক্ষেত্রে ভিক্ষুগণ, কোনো কোনো পুদ্গল অপরের দোষ-গুণ ভাষণকালে সহসা তাতে অনুরক্ত হয়। এরূপে, ভিক্ষুগণ, ব্যক্তি গ্রহণীয় মুখ হয়।
ভিক্ষুগণ, কিরূপে পুদ্গল টলায়মান হয়?
এক্ষেত্রে ভিক্ষুগণ, কোনো কোনো ব্যক্তি অল্প শ্রদ্ধাসম্পন্ন হয়, অল্প ভক্তিসম্পন্ন হয় এবং অল্প প্রসাদসম্পন্ন হয়। এরূপে, ভিক্ষুগণ, ব্যক্তি টলায়মান হয়।
ভিক্ষুগণ, কিরূপে ব্যক্তি মূর্খ ও স্থূল বুদ্ধিসম্পন্ন হয়?
এক্ষেত্রে ভিক্ষুগণ, কোনো কোনো ব্যক্তি কুশল-অকুশল ধর্ম জানে না, নিন্দনীয়-অনিন্দনীয় ধর্ম জানে না, হীন-প্রণীত ধর্ম জানে না, কৃষ্ণ-শুক্লানুরূপ ধর্মও জানে না। এরূপে, ভিক্ষুগণ, ব্যক্তি বা পুদ্গল মূর্খ ও স্থূল বুদ্ধিসম্পন্ন হয়। হে ভিক্ষুগণ, এই পঞ্চবিধ পুদ্গল বা ব্যক্তি জগতে বিদ্যমান।”
অবজ্ঞা সূত্র সমাপ্ত।
অনুবাদসমূহ [১৪]
English
- Bhikkhu Sujato
繁體字
- 莊春江
日本語
- 関西パーリ語実習会 (2023)
Français
- buddha-vacana.org
Deutsch
- Nyānatiloka Thera (1907)
- Sabbamitta (2019)
Русский
- SV theravada.ru (2025)
বাংলা
- প্রজ্ঞাদর্শী ভিক্ষু (2018)
Việt Ngữ
- Thích Minh Châu
Bahasa Indonesia
- Indra Anggara
සිංහල
- A.P. de Zoysa
ပြန်သွားရန်
- Pitaka Myanmar Translation
ภาษาไทย
- Siam Rath
पाळिभासा (Pāli)
- Mahāsaṅgīti Tipiṭaka
রেফারেন্স
- Sutta Central
অবজ্ঞা সূত্র
ব্যাখ্যা [০]