লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৫]

দ্বিতীয় সময়বিমুক্ত সূত্র

হে ভিক্ষুগণ, পঞ্চবিধ ধর্ম সময়বিমুক্ত (বা সাময়িক বিমুক্ত) ভিক্ষুর পরিহানির জন্য সংবর্তিত (বা চালিত) হয়। পঞ্চ কী কী?

কর্মপ্রিয়তা, বাজে-আলাপে আসক্তি, নিদ্রাপ্রিয়তা, ইন্দ্রিয়ে অগুপ্তদ্বারতা এবং ভোজনে অমাত্রাজ্ঞতা। ভিক্ষুগণ, এই পঞ্চবিধ ধর্ম সময়বিমুক্ত ভিক্ষুর পরিহানির জন্য সংবর্তিত হয়।

ভিক্ষুগণ, পঞ্চবিধ ধর্ম সময়বিমুক্ত ভিক্ষুর অপরিহানির জন্য সংবর্তিত হয়। পঞ্চ কী কী?

কর্মপ্রিয় না হওয়া, বাজে আলাপে অনাসক্তি, নিদ্রাপ্রিয় না হওয়া, ইন্দ্রিয়ে গুপ্তদ্বারতা এবং ভোজনে মাত্রাজ্ঞতা। ভিক্ষুগণ, এই পঞ্চবিধ ধর্ম সময়বিমুক্ত ভিক্ষুর অপরিহানির জন্য সংবর্তিত হয়।”

দ্বিতীয় সময়বিমুক্ত সূত্র সমাপ্ত।

ত্রিকণ্টকী বর্গ সমাপ্ত।

তস্সুদ্দানং/স্মারক গাথা

অবজ্ঞা, অপরাধ, সারন্দদ ও ত্রিকন্টকী সূত্র;
নিরয়, মিত্র, অসৎ-সৎপুরুষ দান হলো বিবৃত,
সময়বিমুক্ত দুই সূত্রে বর্গ হলো সমাপিত।

তৃতীয় পঞ্চাশক সমাপ্ত।

ব্যাখ্যা [০]