লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৫]

প্রথম সম্যক পথ সূত্র

“হে ভিক্ষুগণ, পঞ্চবিধ ধর্মে সমৃদ্ধ (ব্যক্তি) সর্দ্ধম শ্রবণকালেও কুশলধর্মাদির সম্যক পথে প্রবেশ করতে অক্ষম। পঞ্চ কী কী?

সে অবজ্ঞাচ্ছলে কথা বলে, কথিক বা আলোচনাকারীকে অবজ্ঞা করে, নিজেকে অবজ্ঞা করে, বিক্ষিপ্ত চিত্তে ও একাগ্রতাহীন চিত্তে ধর্মশ্রবণ করে এবং যথাযথরূপে তা বিবেচনা করে না। ভিক্ষুগণ, এই পঞ্চবিধ ধর্মে সমৃদ্ধ (ব্যক্তি) সর্দ্ধম শ্রবণকালেও কুশলধর্মাদির সম্যক পথে প্রবেশ করতে অক্ষম।

ভিক্ষুগণ, পঞ্চবিধ ধর্মে সমৃদ্ধ (ব্যক্তি) সর্দ্ধম শ্রবণকালেও কুশলধর্মাদির সম্যক পথে প্রবেশ করতে সক্ষম। পঞ্চ কী কী?

হে ভিক্ষুগণ, সে অবজ্ঞাচ্ছলে কথা বলে না, কথিককে অবজ্ঞা করে না, নিজেকে অবজ্ঞা করে না, অ বিক্ষিপ্ত ও একাগ্র চিত্তে ধর্মশ্রবণ করে এবং যথাযথরূপে বিবেচনা করে। ভিক্ষুগণ, এই পঞ্চবিধ ধর্মে সমৃদ্ধ (ব্যক্তি) সর্দ্ধম শ্রবণকালেও কুশলধর্মাদির সম্যক পথে প্রবেশ করতে সক্ষম।”

প্রথম সম্যক পথ সূত্র সমাপ্ত।

ব্যাখ্যা [০]