“তা কিরূপ মনে করো, হে ভিক্ষুগণ, তা তোমাদের দ্বারা দৃষ্ট, বা শ্রুত নহে কী; যথা : ‘এই ব্যক্তি প্রাণিহত্যা ত্যাগ করে প্রাণিহত্যা হতে প্রতিবিরত। যথাশীঘ্র রাজারা তাকে প্রাণিহত্যা হতে বিরত হওয়ার দরুন ধরে এনে হত্যা করে, কিংবা বন্ধন করে, কিংবা নির্বাসন দেয় অথবা যা ইচ্ছা তা করে?’
“ভন্তে, প্রকৃতপক্ষে তা নহে।”
“সাধু ভিক্ষুগণ, আমার দ্বারাও এরূপ দৃষ্ট বা শ্রুত হয়নি যে ‘এই ব্যক্তি প্রাণিহত্যা ত্যাগ করে প্রাণিহত্যা হতে প্রতিবিরত। যথাশীঘ্র রাজারা তাকে প্রাণিহত্যা হতে বিরত হওয়ার দরুন ধরে এনে হত্যা করে, কিংবা বন্ধন করে, কিংবা নির্বাসন দেয় অথবা যা ইচ্ছা তা করে।’
কিন্তু, যদি জনতা তার পাপকর্ম সর্ম্পকে এরূপে সাৰ্য দ্বারা প্রমাণ করে যে ‘এই ব্যক্তি স্ত্রী বা পুরুষ হত্যা করেছে। তাহলে যথাশীঘ্র রাজারা তাকে প্রাণিহত্যার দরুন ধরে এনে হত্যা করে, কিংবা বন্ধন করে, কিংবা নির্বাসন দেয় অথবা যা ইচ্ছা তা করে।’ ইহা তোমাদের দ্বারা দৃষ্ট বা শ্রুত নহে কি?”
“ভন্তে, এই বিষয় আমাদের দ্বারা দৃষ্ট ও শ্রুত হচ্ছে এবং তা ভবিষ্যতেও শুনব।”
“তা কিরূপ মনে কর, ভিক্ষুগণ, তা তোমাদের দ্বারা দৃষ্ট, বা শ্রুত নহে কী; যথা : ‘এই ব্যক্তি অদত্তবস্তু গ্রহণ ত্যাগ করে অদত্তবস্তু গ্রহণ হতে প্রতিবিরত হয়। যথাশীঘ্র রাজারা তাকে অদত্তবস্তু গ্রহণ হতে বিরত হওযার দরুন ধরে এনে হত্যা করে, কিংবা বন্ধন করে, কিংবা নির্বাসন দেয় অথবা যা ইচ্ছা তা করে?’ ”
“ভন্তে, প্রকৃতপক্ষে তা নহে।”
“সাধু ভিক্ষুগণ, আমার দ্বারাও এরূপ দৃষ্ট বা শ্রুত হয়নি যে ‘এই ব্যক্তি অদত্তবস্তু গ্রহণ ত্যাগ করে অদত্তবস্তু গ্রহণ হতে প্রতিবিরত হয়। যথাশীঘ্র রাজারা তাকে অদত্তবস্তু গ্রহণ হতে বিরত হওযার দরুন ধরে এনে হত্যা করে, কিংবা বন্ধন করে, কিংবা নির্বাসন দেয় অথবা যা ইচ্ছা তা করে।’
কিন্তু, যদি জনতারা তার পাপকর্ম সম্পর্কে এরূপ সাৰ্য প্রমাণ দেয় যে ‘এই ব্যক্তি গ্রাম কিংবা অরণ্য হতে অদত্তবস্তু গ্রহণ করেছে। তাহলে যথাশীঘ্র রাজারা তাকে অদত্তবস্তু গ্রহণহেতু ধরে এনে হত্যা করে, কিংবা বন্ধন করে, কিংবা নির্বাসন দেয় অথবা যা ইচ্ছা তা করে।’ ইহা তোমাদের দ্বারা দৃষ্ট বা শ্রুত নহে কি?”
“ভন্তে, এই বিষয় আমাদের দ্বারা দৃষ্ট ও শ্রুত হয়েছে এবং তা ভবিষ্যতেও শুনব।”
“তা কিরূপ মনে কর, ভিক্ষুগণ, তা তোমাদের দ্বারা দৃষ্ট, বা শ্রুত নহে কী; যথা : ‘এই ব্যক্তি পরস্ত্রী, পরকুমারীদের সাথে সংসর্গিত হয় না। তাহলে যথাশীঘ্র রাজারা তাকে ব্যভিচার না করার দরুন ধরে এনে হত্যা করে, কিংবা বন্ধন করে, কিংবা নির্বাসন দেয় অথবা যা ইচ্ছা তা করে।’ ইহা তোমাদের দ্বারা দৃষ্ট বা শ্রুত নহে কি?”
“ভন্তে, প্রকৃতপক্ষে তা নহে।”
“সাধু ভিক্ষুগণ, আমার দ্বারাও এরূপ দৃষ্ট বা শ্রুত হয়নি যে ‘এই ব্যক্তি পরস্ত্রী, পরকুমারীদের সাথে সংসর্গিত হয় না। তাহলে যথাশীঘ্র রাজারা তাকে ব্যভিচার না করার দরুন ধরে এনে হত্যা করে, কিংবা বন্ধন করে, কিংবা নির্বাসন দেয় অথবা যা ইচ্ছা তা করে।’
কিন্তু, যদি জনতারা তার পাপকর্ম সম্পর্কে এরূপ সাৰ্য প্রমাণ দেয় যে ‘এই ব্যক্তি পরস্ত্রী, পরকুমারীদের সাথে সংসর্গিত হয়। তাহলে যথাশীঘ্র রাজারা তাকে ব্যভিচার করার দরুন ধরে এনে হত্যা করে, কিংবা বন্ধন করে, কিংবা নির্বাসন দেয় অথবা যা ইচ্ছা তা করে।’ ইহা তোমাদের দ্বারা দৃষ্ট বা শ্রুত নহে কি?”
“ভন্তে, এই বিষয় আমাদের দ্বারা দৃষ্ট ও শ্রুত হয়েছে এবং তা ভবিষ্যতেও শুনব।”
“তা কিরূপ মনে করো, ভিক্ষুগণ, তা তোমাদের দ্বারা দৃষ্ট, বা শ্রুত নহে কি; যথা : ‘এই ব্যক্তি মিথ্যাবাক্যের দ্বারা গৃহপতি কিংবা গৃহপতির পুত্রের ধন-দৌলত বিনষ্ট করে না। তাহলে যথাশীঘ্র রাজারা তাকে মিথ্যাবাক্যের দ্বারা গৃহপতি কিংবা গৃহপতির পুত্রের ধন-দৌলত বিনষ্ট না করার দরুন ধরে এনে হত্যা করে, কিংবা বন্ধন করে, কিংবা নির্বাসন দেয় অথবা যা ইচ্ছা তা করে।’ ইহা তোমাদের দ্বারা দৃষ্ট বা শ্রুত নহে কি?”
“ভন্তে, প্রকৃতপক্ষে তা নহে।”
“সাধু ভিক্ষুগণ, আমার দ্বারাও এরূপ দৃষ্ট বা শ্রুত হয়নি যে ‘এই ব্যক্তি মিথ্যাবাক্যের দ্বারা গৃহপতি কিংবা গৃহপতির পুত্রের ধন-দৌলত বিনষ্ট করে না। তাহলে যথাশীঘ্র রাজারা তাকে মিথ্যাবাক্যের দ্বারা গৃহপতি কিংবা গৃহপতির পুত্রের ধন-দৌলত বিনষ্ট না করার দরুন ধরে এনে হত্যা করে, কিংবা বন্ধন করে, কিংবা নির্বাসন দেয় অথবা যা ইচ্ছা তা করে।
কিন্তু, যদি জনতারা তার পাপকর্ম সম্পর্কে এরূপ সাৰ্য প্রমাণ দেয় যে ‘এই ব্যক্তি মিথ্যাবাক্যের দ্বারা গৃহপতি কিংবা গৃহপতির পুত্রের ধন-দৌলত বিনষ্ট করেছে। তাহলে যথাশীঘ্র রাজারা তাকে মিথ্যাবাক্যের দ্বারা গৃহপতি কিংবা গৃহপতির পুত্রের ধন-দৌলত বিনষ্ট করার দরুন ধরে এনে হত্যা করে, কিংবা বন্ধন করে, কিংবা নির্বাসন দেয় অথবা যা ইচ্ছা তা করে। ইহা তোমাদের দ্বারা দৃষ্ট বা শ্রুত নহে কি?”
“ভন্তে, এই বিষয় আমাদের দ্বারা দৃষ্ট ও শ্রুত হয়েছে এবং তা ভবিষ্যতেও শুনব।”
“তা কিরূপ মনে করো, ভিক্ষুগণ, তা তোমাদের দ্বারা দৃষ্ট, বা শ্রুত নহে কী; যথা : ‘এই ব্যক্তি সুরা-মদপান হতে প্রতিবিরত। তাহলে যথাশীঘ্র রাজারা তাকে সুরা-মদপান হতে প্রতিবিরত হওয়ার দরুন ধরে এনে হত্যা করে, কিংবা বন্ধন করে, কিংবা নির্বাসন দেয় অথবা যা ইচ্ছা তা করে।’ ইহা তোমাদের দ্বারা দৃষ্ট বা শ্রুত নহে কি?”
“ভন্তে, প্রকৃতপক্ষে তা নহে।”
“সাধু ভিক্ষুগণ, আমার দ্বারাও এরূপ দৃষ্ট বা শ্রুত হয়নি যে ‘এই ব্যক্তি সুরা-মদপান হতে প্রতিবিরত। তাহলে যথাশীঘ্র রাজারা তাকে সুরা-মদপান হতে প্রতিবিরত হওয়ার দরুন ধরে এনে হত্যা করে, কিংবা বন্ধন করে, কিংবা নির্বাসন দেয় অথবা যা ইচ্ছা তা করে।’
কিন্তু, যদি জনতারা তার পাপকর্ম সম্পর্কে এরূপ সাৰ্য প্রমাণ দেয় যে ‘এই ব্যক্তি সুরা-মদপান করে প্রমত্ততার কারণে অনুযুক্ত হয়ে স্ত্রী কিংবা পুরুষের জীবন হত্যা করেছে; এই ব্যক্তি সুরা-মদপান করে প্রমত্ততার কারণে অনুযুক্ত হয়ে গ্রাম বা অরণ্য হতে অদত্তবস্তু চুরি করেছে; এই ব্যক্তি সুরা-মদপান করে প্রমত্ততার কারণে অনুযুক্ত হয়ে পরস্ত্রী, পরকুমারীদের সাথে সংসর্গিত হয়; এই ব্যক্তি সুরা-মদপান করে প্রমত্ততার কারণে অনুযুক্ত হয়ে মিথ্যাবাক্যের দ্বারা গৃহপতি কিংবা গৃহপতি পুত্রের ধন দৌলত বিনষ্ট করে। তাহলে, যথাশীঘ্র রাজারা তাকে সুরা-মদপান করে প্রমত্ততার কারণে অনুযুক্ত হয়ে স্ত্রী কিংবা পুরুষের জীবন হত্যার দরুন; সুরা-মদপান করে প্রমত্ততার কারণে অনুযুক্ত হয়ে গ্রাম বা অরণ্য হতে অদত্তবস্তু চুরি করার দরুন; সুরা-মদপান করে প্রমত্ততার কারণে অনুযুক্ত হয়ে পরস্ত্রী, পরকুমারীদের সাথে সংসর্গিত হওয়ার দরুন; সুরা-মদপান করে প্রমত্ততার কারণে অনুযুক্ত হয়ে মিথ্যাবাক্যের দ্বারা গৃহপতি কিংবা গৃহপতি পুত্রের ধন-দৌলত বিনষ্ট করার দরুন; ধরে এনে হত্যা করে, কিংবা বন্ধন করে, কিংবা নির্বাসন দেয় অথবা যা ইচ্ছা তা করে।’ ইহা তোমাদের দ্বারা দৃষ্ট বা শ্রুত নহে কি?”
“ভন্তে, এই বিষয় আমাদের দ্বারা দৃষ্ট ও শ্রুত হয়েছে এবং তা ভবিষ্যতেও শুনব।”
রাজা সূত্র সমাপ্ত।
ব্যাখ্যা [০]