লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৫]

দ্বিতীয় হিত সূত্র

“হে ভিক্ষুগণ, পঞ্চবিধ ধর্মে সমৃদ্ধ ভিক্ষু পরহিতে প্রতিপন্ন হয়, আত্মহিতে নহে। সেই পাঁচ প্রকার ধর্ম কী কী?

ভিক্ষুগণ, এক্ষেত্রে ভিক্ষু নিজে শীলসম্পন্ন নহে, কিন্তু অপরকে শীল পালনে উদ্বুদ্ধ বা প্ররোচিত করে। নিজে সমাধিসম্পন্ন নহে, কিন্তু অপরকে সমাধি লাভে উদ্বুদ্ধ করে। নিজে প্রজ্ঞাসম্পন্ন নহে, কিন্তু অপরকে প্রজ্ঞাসম্পন্ন হতে উদ্বুদ্ধ করে। নিজে বিমুক্তিসম্পন্ন নহে, কিন্তু অপরকে বিমুক্তিসম্পন্ন হতে উদ্বুদ্ধ করে। নিজে বিমুক্তি-জ্ঞানদর্শনসম্পন্ন নহে, কিন্তু অপরকে বিমুক্তি-জ্ঞানদর্শনসম্পন্ন হতে উদ্বুদ্ধ করে।

হে ভিক্ষুগণ, এই পঞ্চবিধ ধর্মে সমৃদ্ধ ভিক্ষু পরহিতে প্রতিপন্ন হয়, আত্মহিতে নহে।”

দ্বিতীয় হিত সূত্র সমাপ্ত।

ব্যাখ্যা [০]