লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৫]

তৃতীয় হিত সূত্র

“হে ভিক্ষুগণ, পঞ্চবিধ ধর্মে সমৃদ্ধ ভিক্ষু আত্মহিতে প্রতিপন্ন নহে, পরহিতেও প্রতিপন্ন নহে। সেই পাঁচ প্রকার ধর্ম কী কী?

হে ভিক্ষুগণ, এক্ষেত্রে ভিক্ষু নিজে শীলসম্পন্ন নহে এবং অপরকেও শীল পালনের জন্য উদ্বুদ্ধ করে না। নিজে সমাধিসম্পন্ন নহে এবং অপরকেও সমাধি লাভে উদ্বুদ্ধ করে না। নিজে প্রজ্ঞাসম্পন্ন নহে এবং অপরকেও প্রজ্ঞাসম্পন্ন হতে উদ্বুদ্ধ করে না। নিজে বিমুক্তিসম্পন্ন নহে এবং অপরকেও বিমুক্তিসম্পন্ন হতে উদ্বুদ্ধ করে না। নিজে বিমুক্তি-জ্ঞানদর্শনসম্পন্ন নহে এবং অপরকেও বিমুক্তি-জ্ঞানদর্শনসম্পন্ন হতে উদ্বুদ্ধ করে না।

হে ভিক্ষুগণ, এই পঞ্চবিধ ধর্মে সমৃদ্ধ ভিক্ষু আত্মহিতে প্রতিপন্ন নহে, পরহিতেও নহে।”

তৃতীয় হিত সূত্র সমাপ্ত।

ব্যাখ্যা [০]