লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৩]

উৎকৃষ্ট বংশজাত অশ্ব সূত্র

“হে ভিক্ষুগণ, পঞ্চবিধ অঙ্গে সমৃদ্ধ রাজার সুন্দর উৎকৃষ্ট বংশজাত অশ্ব রাজার উপযুক্ত, রাজসম্পদ এবং রাজ-অঙ্গরূপে বিবেচিত হয়। সেই পঞ্চ কী কী? যথা :

ঋজুতা, ক্ষিপ্রতা, নম্রতা, ক্ষান্তি এবং আত্ন-সংযম। এই পঞ্চবিধ অঙ্গে সমৃদ্ধ রাজার সুন্দর উৎকৃষ্ট বংশজাত অশ্ব রাজার উপযুক্ত, রাজসম্পদ এবং রাজ-অঙ্গরূপে বিবেচিত হয়। এরূপেই, ভিক্ষুগণ, পঞ্চবিধ ধর্মে সমৃদ্ধ ভিক্ষু আহ্বানযোগ্য, প্রহ্বানযোগ্য, দক্ষিণা লাভের যোগ্য, অঞ্জলিকরণীয় এবং জগতের অনুত্তর পুণ্যক্ষেত্র হয়। সেই পঞ্চ কী কী?

ঋজুতা, ক্ষিপ্রতা, নম্রতা, ক্ষান্তি এবং আত্ন-সংযম। এই পঞ্চবিধ ধর্মে সমৃদ্ধ ভিক্ষু আহ্বানযোগ্য, প্রহ্বানযোগ্য, দক্ষিণা লাভের যোগ্য, অঞ্জলিকরণীয় এবং জগতের অনুত্তর পুণ্যক্ষেত্র হয়।”

উৎকৃষ্ট বংশজাত অশ্ব সূত্র সমাপ্ত।

ব্যাখ্যা [০]