লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৪]

প্রথম দীর্ঘ-পর্যটন সূত্র

“হে ভিক্ষুগণ, দীর্ঘ-পর্যটন ও উদ্দেশ্যবিহীন পরিভ্রমণে রত অনুদ্যমীর পাঁচ প্রকার আদীনব আছে। পাঁচ প্রকার কী কী? যথা :

অশ্রুত বিষয় শ্রুত হয় না, শ্রুত বিষয় সংশোধিত হয় না, শ্রুত বিষয়ে বিশারদ হয় না, ব্যাধি ও রোগাতঙ্ক প্রাপ্ত হয় এবং মিত্রহীন হয়। ভিক্ষুগণ, দীর্ঘ-পর্যটন ও উদ্দেশ্যবিহীন পরিভ্রমণে রত অনুদ্যমীর এই পাঁচ প্রকার আদীনব আছে।

হে ভিক্ষুগণ, উদ্দেশ্যপূর্ণ পরিভ্রমণের পাঁচ প্রকার আনিশংস আছে। পাঁচ প্রকার কী কী? যথা :

অশ্রুত বিষয় শ্রুত হয়, শ্রুত বিষয় সংশোধিত হয়, শ্রুত বিষয়ে বিশারদ হয়, ব্যাধি ও রোগাতঙ্ক প্রাপ্ত হয় না এবং মিত্রসম্পন্ন হয়। ভিক্ষুগণ, উদ্দেশ্যপূর্ণ পরিভ্রমণের এই পাঁচ প্রকার আনিশংস আছে।”

প্রথম দীর্ঘ-পর্যটন সূত্র সমাপ্ত।

ব্যাখ্যা [০]