লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৭]

দ্বিতীয় অগৌরব সূত্র

“হে ভিক্ষুগণ, যে ভিক্ষু অগৌরবকারী, অবাধ্য এবং সব্রহ্মচারীদের সাথে একত্রে মিলেমিশে বাস করতে জানে না, সে গৌণ শীলাদি পালন করবে, তা অসম্ভব। গৌণ শীলসমূহ পালন না করে শৈক্ষ্যধর্ম পালন করবে, তা অসম্ভব। শৈক্ষ্যধর্ম পালন না করে শীলস্কন্ধ (রাশি) পালন করবে, তা অসম্ভব। শীলস্কন্ধ পালন না করে সমাধিস্কন্ধ অর্জন করবে, তা অসম্ভব। সমাধিস্কন্ধ অর্জন না করে প্রজ্ঞাস্কন্ধ অর্জন করবে, তা অসম্ভব।

হে ভিক্ষুগণ, যে ভিক্ষু গৌরবকারী, বাধ্য ও সব্রহ্মচারীদের সাথে একত্রে মিলেমিশে থাকতে জানে; সে গৌণ (ক্ষুদ্রতর) শীলাদি পালন করবে, তা সম্ভব। গৌণ শীলাদি পালন করে শৈক্ষ্যধর্ম পালন করবে, তা সম্ভব। শৈক্ষ্যধর্ম পালন করে শীলস্কন্ধ পালন করবে, তা সম্ভব। শীলস্কন্ধ পালন করে সমাধিস্কন্ধ অর্জন করবে, তা সম্ভব। সমাধিস্কন্ধ অর্জন করে প্রজ্ঞাস্কন্ধ অর্জন করবে, তা সম্ভব।”

দ্বিতীয় অগৌরব সূত্র সমাপ্ত।

ব্যাখ্যা [০]