অনুবাদসমূহ [১৪]
English
- Bhikkhu Sujato
繁體字
- 莊春江
日本語
- 関西パーリ語実習会 (2023)
Deutsch
- Nyānatiloka Thera (1907)
- Sabbamitta (2019)
Español
- Isidatta (2014)
Русский
- SV theravada.ru (2025)
বাংলা
- প্রজ্ঞাদর্শী ভিক্ষু (2018)
Việt Ngữ
- Thích Minh Châu
Bahasa Indonesia
- Indra Anggara
සිංහල
- A.P. de Zoysa
ပြန်သွားရန်
- Pitaka Myanmar Translation
ภาษาไทย
- Siam Rath
पाळिभासा (Pāli)
- Mahāsaṅgīti Tipiṭaka
রেফারেন্স
- Sutta Central
নিগ্রন্থ সূত্রাদি নবক
“হে ভিক্ষুগণ, পঞ্চবিধ ধর্মে সমৃদ্ধ নিগ্রন্থ , মুণ্ডশ্রাবক , জটিল , পরিব্রাজক, মাগণ্ডিক, ত্রি-দণ্ডধারী, অনাবরোধ সম্প্রদায়ের শিষ্য, গৌতমক (গৌতম সম্প্রদায় বিশেষের অনুসারী) এবং দেবধার্মিক নিশ্চিতরূপে নিরয়ে নিক্ষিপ্ত হয়। পঞ্চ কী কী? যথা :
সে প্রাণিহত্যা করে, অদত্তবস্তু গ্রহণ করে, অব্রহ্মচর্যা আচরণ করে, মিথ্যা ভাষণ করে এবং সুরা-মৈরেয়-মদ্য পান করে। ভিক্ষুগণ, এই পঞ্চবিধ ধর্মে সমৃদ্ধ নিগ্রন্থ, মুণ্ডশ্রাবক, জটিল, পরিব্রাজক, মাগণ্ডিক, ত্রি-দণ্ডধারী, অনাবরোধ সম্প্রদায়ের শিষ্য, গৌতমক (গৌতম সম্প্রদায় বিশেষের অনুসারী) এবং দেবধার্মিক নিশ্চিতরূপে নিরয়ে নিক্ষিপ্ত হয়।
হে ভিক্ষুগণ, পঞ্চবিধ ধর্মে সমৃদ্ধ নিগ্রন্থ, মুণ্ডশ্রাবক, জটিল, পরিব্রাজক, মাগণ্ডিক, ত্রি-দণ্ডধারী, অনাবরোধ সম্প্রদায়ের শিষ্য, গৌতমক (গৌতম সম্প্রদায়বিশেষের অনুসারী) এবং দেবধার্মিক নিশ্চিতরূপে স্বর্গে নিক্ষিপ্ত হয়। পঞ্চ কী কী? যথা :
প্রাণিহত্যা হতে প্রতিবিরত হয়, অদত্তবস্তু গ্রহণ হতে বিরত হয়, অব্রহ্মচর্যা হতে বিরত হয়, মিথ্যা ভাষণ হতে বিরত হয় এবং সুরা-মৈরেয়-মদ্য পান হতে বিরত হয়। ভিক্ষুগণ, এই পঞ্চবিধ ধর্মে সমৃদ্ধ নিগ্রন্থ, মুণ্ডশ্রাবক, জটিল, পরিব্রাজক, মাগণ্ডিক, ত্রি-দণ্ডধারী, অনাবরোধ সম্প্রদায়ের শিষ্য, গৌতমক (গৌতম সম্প্রদায়বিশেষের অনুসারী) এবং দেবধার্মিক নিশ্চিতরূপে স্বর্গে নিক্ষিপ্ত হয়।”
নিগ্রন্থ সূত্রাদি নবক সমাপ্ত।
শিক্ষাপদ ইত্যাদি সমাপ্ত।
অনুবাদসমূহ [১৪]
English
- Bhikkhu Sujato
繁體字
- 莊春江
日本語
- 関西パーリ語実習会 (2023)
Deutsch
- Nyānatiloka Thera (1907)
- Sabbamitta (2019)
Español
- Isidatta (2014)
Русский
- SV theravada.ru (2025)
বাংলা
- প্রজ্ঞাদর্শী ভিক্ষু (2018)
Việt Ngữ
- Thích Minh Châu
Bahasa Indonesia
- Indra Anggara
සිංහල
- A.P. de Zoysa
ပြန်သွားရန်
- Pitaka Myanmar Translation
ภาษาไทย
- Siam Rath
पाळिभासा (Pāli)
- Mahāsaṅgīti Tipiṭaka
রেফারেন্স
- Sutta Central
নিগ্রন্থ সূত্রাদি নবক
ব্যাখ্যা [০]